1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 7:14 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

কোথাও ন্যূনতম কথা বলার পরিবেশ নাই: ফখরুল

  • আপডেট টাইম : Saturday, July 14, 2018
  • 330

বাংলা ফটো নিউজ : এ সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে দেশের গণতান্ত্রিক পরিবেশকে ধ্বংস করে দিয়েছে। বিরোধী দলের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। কোথাও ন্যূনতম কথা বলার পরিবেশ নাই। বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার সকালে রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন সেমিনার হলে জিয়া পরিষদের আলোচনা সভা করতে না দেয়ার প্রতিবাদে ইন্সটিটিউশনের সামনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা বারবার বলে আসছি এই সরকার দেশের গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে। সারা দেশে যে কথা বলার, সভা সমাবেশ করার কোনো গণতান্ত্রিক অধিকার নেই তারই প্রমাণ আজকে প্রোগ্রাম করতে না দেয়া। তিনি বলেন, এই স্বৈরাচারী সরকার জনগণের বুকের উপর পাথরের মত চেপে বসেছে। বিরোধী দলের নেতাকর্মীদের শুধু গ্রেফতার নির্যাতন করেই ক্ষান্ত হয়নি, সভা সমাবেশের রাজনৈতিক অধিকারও হরণ করেছে।

বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিবাদী সরকার কথা বলার ন্যূনতম অধিকারটিও কেড়ে নিয়েছে। এর মাধ্যমে সরকার একটি ভয়ানক পরিবেশ সৃষ্টি করেছে। আজ প্রশাসন আমাদের জিয়া পরিষদের পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করতে দিচ্ছে না। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews