1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 1:10 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

প্রয়োজন হলে বাচ্চাদের সাথে রাস্তায় দাঁড়াব : শাকিব খান

  • আপডেট টাইম : Wednesday, August 1, 2018
  • 350

বাংলা ফটো নিউজ : প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করে চিত্রনায়ক শাকিব খান বলেছেন, বাচ্চাদের গায়ে হাত তুলবেন না। আপনার বাসায়ও এমন শিশু রয়েছে। বাচ্চাদের দাবি মেনে নিয়ে তাদের স্কুলে যাওয়ার পরিবেশ তৈরি করে দিন।

শাকিব বলেন, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করার কথা সকলের। সেখানে এই বাচ্চারা আন্দোলন করছে। তাদের দাবি যৌক্তিক। আমি সমর্থন করি। প্রয়োজন হলে আমিও তাদের সাথে রাস্তায় দাঁড়াব। দুইজন শিক্ষার্থীকে হত্যার প্রতিবাদে চলমান আন্দোলন যৌক্তিক। পরিবহণ সেক্টরে স্থিতিশীলতা দরকার। তাদের আইন মেনে চলা দরকার।

গণমাধ্যমের সাথে আলাপকালে ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব এসব কথা বলেন। তিনি আরও বলেন, আজকে একটা ভিডিও দেখলাম। গা শিউরে ওঠার মতো ভিডিও। কী ভয়ঙ্কর, এক শিক্ষার্থীর ওপর পিক-আপ উঠিয়ে দিয়েছে। এটা কি করে সম্ভব? ভাষা হারিয়ে ফেলেছি এই ভিডিও দেখে। বেপরোয়াভাবে গাড়ি চালনা ও দুর্ঘটনা বন্ধে শাস্তি নিশ্চিত করতে হবে। কাল দেখলাম সিনেমা হলে বাস ঢুকে গেছে। অদক্ষ চালক হলে এমনই হবে।

শাকিব আর ও বলেন, আমাদের প্রধানমন্ত্রী নিশ্চই বিষয়টি দেখছেন। আমরা তাঁর ওপর আস্থা রাখি। এই নৈরাজ্য সৃষ্টিকারী, ঘাতকদের শাস্তি দিয়ে এই অরাজকতা দূর করবেন। আমি আশু প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

উল্লেখ্য, শাকিব খান অভিনীত কলকাতার ছবি ভাইজান এলো রে সারাদেশের হলগুলোতে ভালো ব্যবসা করছে। আগামী ঈদ উল আজহায় শাকিব অভিনীত ‘ক্যাপ্টেন খান’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। বর্তমানে তিনি এই ছবিটির শেষ পর্যায়ের কাজ করছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews