1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 26, 2026, 8:20 am
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

মুক্তি চাই না, ন্যায়বিচার চাই: ডা. জাফরুল্লাহ

  • আপডেট টাইম : Tuesday, March 27, 2018
  • 460

বাংলা ফটো নিউজ : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি নয়, আদালতের কাছে ন্যায়বিচার চান বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, যেখানে ১০ হাজারের বেশি নেতা-কর্মী বিনা অপরাধে জেলে। মাহমুদুর রহমানের মতো একজন সাহসী সাংবাদিককে জেলায় জেলায় হাজিরা দিতে হয়; সেখানে কার কাছে আমি মুক্তি চাইবো?

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে আদালতের মাধ্যমে হয়রানি বন্ধ ও কৃষকদল নেতা শাহজাহান মিয়া সম্রাটসহ সকল রাজবন্দির মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. জাফরুল্লাহ।

মঙ্গলবার (২৭ মার্চ) বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে শাহজাহান মিয়া সম্রাট মুক্তি পরিষদ। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যক্ষ গাউছ-উর রহমান।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএফইউজে’র সভাপতি রুহুল আমিন গাজী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইসমাঈল হোসেন বেঙ্গল, এনডিপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি ফরিদ উদ্দিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews