1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 27, 2026, 10:03 am
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

আওয়ামী লীগের ‘নির্বাচনী ট্রেনযাত্রা’ শনিবার

  • আপডেট টাইম : Thursday, September 6, 2018
  • 383

বাংলা ফটো নিউজ : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ শুরু করতে যাচ্ছে ‘নির্বাচনী ট্রেনযাত্রা’। শনিবার (৮ সেপ্টেম্বর) রাজধানী থেকে নীলফামারী পর্যন্ত দিনব্যাপী ট্রেনযাত্রায় অংশ নেবেন দলের কেন্দ্রীয় নেতারা। এতে নেতৃত্ব দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

দলটির উত্তরবঙ্গের দুই বিভাগ রাজশাহী ও রংপুরের দায়িত্বপ্রাপ্ত নেতারাও এ ট্রেনযাত্রায় অংশ নেবেন।

দলীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টায় দলের কেন্দ্রীয় নেতারা রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেনে উঠবেন। পথে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, বগুড়া, জয়পুরহাট, দিনাজপুর ও নীলফামারী স্টেশনে পথসভা করবেন তারা।

এ ট্রেনযাত্রার সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা আওয়ামী লীগের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে নয়টি জেলার অন্তত ১৫টি স্থানে পথসভা করার লক্ষ্য নিয়ে কাজ করছি। ট্রেনের বিরতির ফাঁকে-ফাঁকে এ পথসভাগুলো করা হবে। যাতে অংশ নেবেন পাঁচ লক্ষাধিক মানুষ।

বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি এরই মধ্যে রিজার্ভ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews