1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 27, 2026, 10:03 am
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

বিএনপি শান্তিপূর্ণ সমাবেশ করতে চায়: রিজভী

  • আপডেট টাইম : Thursday, September 27, 2018
  • 612

বাংলা ফটো নিউজ : বিএনপি শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে চায়। কিন্তু আওয়ামী লীগের নেতাদের বক্তব্য সংঘাত সৃষ্টির ইঙ্গিত৷ তাদের বক্তব্য গুণ্ডাসুলভ। তারা সংঘাতকে উস্কে দিচ্ছে। আমরা তাদেরকে এসব বক্তব্য থেকে সরে আসার আহ্বান জানাচ্ছি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসিচব রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া সুষ্ঠু নির্বাচনের বক্তব্যের সমালোচনা করে তিনি একথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রীর মুখে মধু অন্তরে বিষ। ভোটারবিহীন এই সরকার গণতন্ত্রকে কবরস্থানে পাঠিয়েছে। প্রতিহিংসা চরিতার্থ করতেই হীন উদ্দেশ্যে ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক রহমানকে জড়ানোর মাস্টারপ্ল্যান তৈরি করছে এই অবৈধ সরকার।

আওয়ামী লীগ দেশে এক ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছে জানিয়ে তিনি বলেন, আশা করি ২৯ তারিখ সমাবেশের অনুমতি পাবো। জনগণের রাজপথে জনগণ থাকবে। শনিবারের সমাবেশের জন্য আমরা সকল প্রস্তুতি নিচ্ছি। গতকাল মহাসচিবের নেতৃত্বে যৌথ সভায় এ বিষয়ে সকল প্রস্তুতির বিষয়ে কর্মপরিকল্পনা ঠিক করা হয়েছে।

তিনি বলেন, আমরা পুলিশকে চিঠি দিয়েছি। পুলিশ গণপূর্তে পাঠিয়েছে। তারা নেতিবাচক কিছু বলেনি। তবে এখনো আমরা লিখিত অনুমতি পাইনি। আমরা আশাবাদী অনুমতি পাবো এবং বেশ ভালোভাবে আমরা শনিবার সমাবেশ করবো। একই দিনে মহানগর নাট্য মঞ্চে ১৪ দলের সমাবেশ জানার পর বিএনপি ২৭ তারিখের সমাবেশ ২৯ তারিখে নিয়ে গেছে- এমন অভিযোগের বিষয়েও কথা বলেন রিজভী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews