1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 8:07 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

জনতা ব্যাংকে রেকর্ড লোকসান

  • আপডেট টাইম : Saturday, September 29, 2018
  • 386

বাংলা ফটো নিউজ : রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংকের এ বছর প্রথম ছয় মাসে নিট লোকসান হয়েছে ১ হাজার ৫৮৯ কোটি টাকা। পাশাপাশি জনতা ব্যাংকসহ ৮ ব্যাংকের লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৬১৯ কোটি টাকা।

জনতা ব্যাংকের দেড় সহস্রাধিক কোটি টাকার এ লোকসান ব্যাংকটির জন্য একটি রেকর্ড। ব্যাংকটিতে চলমান ব্যাপক অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের কারণে এ লোকসানের রেকর্ড সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্প্রতি দেশের ৫৭ ব্যাংকের মধ্যে ৮টি ব্যাংক লোকসানে পড়েছে। এর মধ্যে সরকারি ব্যাংক তিনটি ও বেসরকারি পাঁচটি। বেসরকারি ব্যাংকের মধ্যে বেশি লোকসানে নতুন তিন ব্যাংক। একটি বিদেশি ব্যাংকও লোকসানে পড়েছে।

টাকার অঙ্কে লোকসান সবচেয়ে বেশি সরকারি ব্যাংকে। বিশেষ করে জনতা ব্যাংকের অবস্থা খুবই নাজুক। বেসরকারি পাঁচটি ব্যাংক লোকসান দিলেও তার পরিমাণ খুব বেশি নয়।

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ গণমাধ্যমকে বলেন, ঋণ বিতরণে নানা দুর্নীতি ও অনিয়ম হচ্ছে। অতিমাত্রায় অনিয়মের ফলে ব্যাংকগুলো দুর্বল হয়ে পড়ছে। সে কারণে এক সময়ের ভালো ব্যাংক জনতাও আজ লোকসানে পড়েছে। ইতিমধ্যে ব্যাংকটির ক্রিসেন্টসহ বড় কয়েকটি দুর্নীতির ঘটনা প্রকাশ পেয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, রেকর্ড লোকসান ব্যাংকিং খাতের জন্য অশনি সংকেত। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে জনতা ব্যাংক ছিল প্রথম সারির। এ ব্যাংকের যথেষ্ট সুনামও ছিল। এখন সে ব্যাংক লোকসানে পড়ে ধুঁকে ধুঁকে মরছে। এক সময় সুনামধারী বেসিক ব্যাংকেরও আজ একই পরিণতি। কেন যেন ধীরে ধীরে পুরো ব্যাংকিং খাত দুর্বল হয়ে পড়ছে। এসব বিষয়ে এখনই নজর দেয়া দরকার। তা না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

লোকসানে থাকা অন্য ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ফারমার্স ব্যাংক। এ ব্যাংক প্রথম ৬ মাসে লোকসান দিয়েছে ৩৭৫ কোটি টাকা। এছাড়া মেঘনা ব্যাংক প্রথম ৬ মাসে নিট ১৩ কোটি টাকার লোকসান দিয়েছে। এনআরবি ব্যাংক এবার লোকসান দিয়েছে ১০ কোটি টাকা। আইসিবি ইসলামিক ব্যাংক ২১ কোটি টাকা লোকসান দিয়েছে। ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান লোকসান দিয়েছে ২১ কোটি টাকা। বাংলাদেশ কৃষি ব্যাংক ৫৫৩ কোটি টাকা এবং বেসিক ব্যাংক লোকসান দিয়েছে ৩৭ কোটি টাকা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews