বাংলা ফটো নিউজ : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যাবজ্জীবদন দণ্ড দেওয়ার ঘটনায় কেন্দ্রীয় কর্মসূচি পালনের সময় ঢাকার ধামরাইয়ে ৫ ছাত্রদল কর্মীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার শরীফবাগ এলাকা থেকে তাদের আটক করে ধামরাই থানা পুলিশ।
আটকরা হলেন- সাকিব হোসেন (১৮), নাজির দেওয়ান (১৯), মো. খোকন (২৫), সিদ্দিক হোসেন মিন্টু (৩৪) ও জহির হোসেন (২৭)।
পুলিশ দাবি করছেন আটকৃতরা সবাই ছাত্রদল কর্মী। ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াসিন ফেরদৌস মুরাদের অনুসারী হিসেবে এলাকায় পরিচিত বলেও জানান ধামরাই থানা পুলিশ।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, নাশকতা সৃষ্টিসহ বিক্ষোভ মিছিলের প্রস্ততিকালে ধামরাইয়ের শরীফবাগ এলাকা থেকে ছাত্রদলের পাঁচকর্মীকে আটক করা হয়েছে।
Leave a Reply