1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 12:06 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

এদেশের মানুষকে বোকা ভাববেন না : ফখরুল

  • আপডেট টাইম : Saturday, October 20, 2018
  • 343

বাংলা ফটো নিউজ : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এদেশের মানুষকে বোকা ভাববেন না। মানুষকে সব সময় নিরব ভাববেন না। তাদের যে রাজনীতিতে অনিহা, সেটাও ভাববেন না। এদেশের মানুষ বার বার তাদের নিজেদের প্রয়োজনে রাস্তায় নেমে এসেছে এবং স্বৈরাচারকে পরাজিত করেছে।

আজ শনিবার দুপুরে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ভবনের স্বাধীনতা হলে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়ার মুক্তি চেয়ে ফখরুল বলেন, দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্তি দিন। তার সঙ্গে আলাপ করুন। বিরোধী দলের সঙ্গে আলাপ করুন। সুষ্ঠু নির্বাচন কিভাবে হবে, সেটার পথ বের করুন। এছাড়া অন্য কোনো বিকল্প পথ নেই। দেশের মানুষের কল্যাণ আর শান্তিতে সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশের জন্যে আলোচনায় বসে সমস্যার সমাধান করুন। অন্যথায় এর সব দায়দায়িত্ব আপনাদের বহন করতে হবে।

ফখরুল বলেন, আমরা পরিষ্কার বলেছি, খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। সকল নেতাকর্মীকে মুক্তি দিতে হবে। সকল মামলা প্রত্যাহার করতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews