1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 12:04 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

জাগপা সভানেত্রী রেহানা প্রধান আর নেই

  • আপডেট টাইম : Monday, October 22, 2018
  • 359

বাংলা ফটো নিউজ : ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভানেত্রী অধ্যাপিকা রেহানা প্রধান শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আজ সোমবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। ৬৩ বছর বয়সী রেহানা দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

জাগপার সাধারণ সম্পাদক খোন্দকার লুৎফর রহমান গণমাধ্যমকে রেহানা প্রধানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল সাড়ে ৭টায় বাসায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে রেহানা প্রধানকে দ্রুত আসাদ গেইটের কেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি মারা যান।

জাগপার প্রতিষ্ঠাতা প্রয়াত শফিউল আলম প্রধানের স্ত্রী রেহানা প্রধান দুই সন্তান রেখে গেছেন। একমাত্র মেয়ে ব্যারিস্টার তাসমিয়া প্রধান সুপ্রিম কোর্টের আইনজীবী, যিনি জাগপার সহ-সভাপতি; ছেলে রাশেদ প্রধান প্রকৌশলীও জাগপার মুখপাত্র।

রেহানা প্রধান দীর্ঘ সময় লালমাটিয়া মহিলা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন।

আজ সন্ধ্যায় মোহাম্মদপুরের ইকবাল রোডে বায়তুল হারাম জামে মসজিদে রেহানার জানাজার নামাজ হবে। এরপর বনানী কবরস্থানে দাফন করা হবে।

রেহানা প্রধানের মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews