1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 12:15 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সম্মিলিত সাংস্কৃতিক জোট সাভার উপজেলার সম্মেলন সম্পন্ন

  • আপডেট টাইম : Friday, March 30, 2018
  • 332

বাংলা ফটো নিউজ : সম্মিলিত সাংস্কৃতিক জোট সাভার উপজেলা শাখার দ্বিবার্ষিকী সম্মেলন আজ শুক্রবার সম্পন্ন হয়েছে। সাভার থানা রোড ক্যাফে মেট্রোতে সম্মেলনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান। সম্মেলনে ২০১৮-১৯ সালের জন্য ১৫ সদস্য বিশিষ্ঠ একটি কমিটি গঠন কার হয়। এতে সভাপতি হিসেবে আব্দুল কাদের তালুকদার ও সাধারণ সম্পাদক স্মরণ সাহা নির্বাচিত হন।

সাভার সাংস্কৃতিক জোটের আহবায়ক আজমল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি গোলাম কুদ্দুছ।

প্রধান অতিথি বলেন, বাংলাদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে অগ্রণী ভুমিকা রেখেছেন দেশের সংস্কৃতিকর্মীরা। তারা যেমন মঞ্চে তাদের শিল্প চর্চার মাধ্যমে আন্দোলন করেছেন তেমনি প্রয়োজনে রাজপথেও নেমেছেন।

তিনি আরো বলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট এমন একটি সম্মিলিত শক্তি যার মূল উদ্দেশ্য মুক্তিযুদ্ধের আদর্শে একটি অসামপ্রদায়িক শোষনমুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার লক্ষে সাংস্কৃতিক আন্দোলন এগিয়ে নেয়া।

এসময় আরো উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটরে প্রচার সম্পাদক আহাম্মেদ গিয়াস, সাভার পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম ও ম্যান ফর ম্যানের রাজিবুল ইসলাম প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews