বাংলা ফটো নিউজ : শুরু হচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে দলীয় মনোনয়ন ফরম বিতরণ। আগামী ৯ নভেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে আগ্রহী প্রার্থীদের আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবন থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার টাকা। গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের দফতর সূত্রে এ তথ্য জানা গেছে।
Leave a Reply