1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 8:06 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

রায়পুরে আমন ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

  • আপডেট টাইম : Sunday, November 11, 2018
  • 296

বাংলা ফটো নিউজ (দেলোয়ার হোসেন মৃধা, লক্ষ্মীপুর) : ‘নবান্ন’হচ্ছে হেমন্তের প্রাণ, যদিও বাঙ্গালীর নবান্নের উৎসব শুরু হয় পহেলা অগ্রহায়ন থেকে। তবে এখন আর অগ্রহায়নের দিকে তাকিয়ে থাকতে হয়না। আগাম জাতের ধান কাটা মাড়াই শুরু হওয়ায় হেমন্ত ঋতু শুরুর আগে থেকে নবান্নের ঘ্রাণ মুখরিত হয়ে উঠেছে রায়পুরের বাতাস। রোগ ও পোকার আক্রমন না থাকায় এ বছর রায়পুরে আমনের বাম্পার ফলন হয়েছে। এতে কৃষকের মুখে হাসি ফুটেছে। উৎপাদন খরচ পুষিয়ে, লাভবান হবেন বলে আশাবাদী কৃষকরা।

রায়পুর উপজেলা সহকারি কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন জানান, এই বছর রায়পুরে ৮ হাজার ৫শত ৫০ হেক্টর জমিতে আমন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আবহাওয়া আনুকুলে থাকায় বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। এবং লক্ষ্যমাত্রা ছেয়ে ও বেশী ফলন আশা করছেন কৃষি বিভাগ। তবে কৃষকরা আগাম জাতের আমন ধান আবাদ করায় কার্তিক থেকে ধান কাটা মাড়াই শুরু হয়ে গেছে।রায়পুরের উওর চরবংশী দক্ষিণ চরবংশী চরইন্দুরিয়া,উওর চরআবাবিল,ঝাউডগী, দক্ষিণ চরআবাবিল ইউনিয়ন,চর মোহনা,বামনী কেরোয়া সহ উপজেলার কয়েকটি এলাকায় আগাম জাতের আমন ধান কাটা এবং মাড়াইয়ের কাজ শুরু হয়েছে।

রায়পুর উপজেলা কয়েকটি ইউনিয়ন সরেজমিনে ঘুরে দেখা গেছে, বিস্তীর্ণ আমনের মাঠ। পোকা বা কোনো রোগের আক্রমন নেই। ভালো ফলনের স্বপ্ন দেখেছেন চাষীরা। দক্ষিণ চরআবাবিল উদমারা গ্রামের কৃষক সহিদ উল্লাহ,রফিক, সুজা মিয়া, কুদ্দুছ মাঝি ও হোসেন বলেন কয়েক বছর থেকে আমি ধান চাষ করে আসছি,এ বছরে ও ১ একর ৭ গন্ডা জমিতে আবাদ করছি। এখন ক্ষেতের অবস্থা অনেক ভালো প্রথম দিকে কিছুটা পোকামাকড় থাকলেও ফসলের কোন ক্ষতি হয়নি। উৎপাদন খরচ পুষিয়ে লাভ হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews