বাংলা ফটো নিউজ (দেলোয়ার হোসেন মৃধা, লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের রায়পুরে বাংলাদেশ আওয়ামী যুব লীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে কেক কাটা, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি পালন করে উপজেলা যুবলীগ। আজ রোববার দুপুরে জেলা পরিষদের ডাক বাংলো মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের আহ্বাক ও জেলা পরিষদের সদস্য মোঃ মনজুর হোসেন সুমনের সভাপতিত্বে এবং আকরাম হোসেন রুপকের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক পৌর মেয়র রফিকুল হায়দার বাবুল পাঠান, পৌর আওয়ামী লীগের আহ্বাহক জামসেদ কবির বাক্কী বিল্লাহ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হারুরনুর রশিদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক অ্যাড ইউছুফ আজম ছিদ্দিকী, আবু সাঈদ চৌধুরী শাকিল, পৌর যুবলীগের আহ্বায়ক আজম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক তানজিদ কামাল, মোঃ হোসেন সরদার, সাবেক উপজেলা যুবলীগের আহ্বায়ক কামরুল হাসান রাসেল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারেক আজিজ জনি, পৌর ছাত্রলীগের আহ্বায়ক রিজভী আহম্মেদ, যুবলীগ নেতা মো. মনির হোসেন ম্যানেজার, রাহান চৌধুরি রাশেদ হাসান খলিফা ও দিদার হোসেন মোল্যা প্রমুখ।
আলোচনা সভায় সংগঠনটির প্রতিষ্ঠা নিয়ে বিভিন্ন বক্তা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মণির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক যুব কনভেশনের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে সংগঠনটি।
বঙ্গবন্ধুর আদর্শের আদলে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠিত হয় এই সংগঠন। গত চার দশকের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ আজ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে।
Leave a Reply