1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 27, 2026, 9:16 am
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

এরশাদের নির্দেশেই জাপা চলবে: জিএম কাদের

  • আপডেট টাইম : Monday, May 6, 2019
  • 415

বাংলা ফটো নিউজ : জাতীয় পার্টির (জাপা) ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ শারীরিক অসুস্থতার কারণে পার্টির কাজকর্ম করতে পারছেন না। এতে পার্টির স্বাভাবিক গতিতে স্থবিরতা এসেছে। তাই পার্টির চেয়ারম্যান তাঁকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছেন।

এরশাদের ছোট ভাই কাদের বলেন, ‘এরশাদই আমাদের নেতা। তিনি যত দিন বেঁচে আছেন, তাঁর নির্দেশনা অনুযায়ীই জাতীয় পার্টি চলবে।’

রোববার গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে গোলাম মোহাম্মদ কাদের এ কথা বলেন। আজ দুপুর ১২টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে বসে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন কাদের।

শনিবার রাত সোয়া ১১টার দিকে বারিধারায় নিজ বাসভবনে জরুরি সংবাদ সম্মেলন ডেকে ছোট ভাই জি এম কাদেরকে (জাপা) ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার ঘোষণা দেন এরশাদ।

আজ কাদের বলেন, ‘কাউন্সিল (সম্মেলন) আয়োজন করাটাই এখন আমাদের মূল কাজ। আর এ কারণেই আমাদের অনেক কাজ করতে হবে।’

কাদের বলেন, ‘দলকে আরও শক্তিশালী এবং ঐক্যবদ্ধ করতেই আমরা সবাই একসঙ্গে কাজ করব।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গোলাম মোহাম্মদ কাদের বলেন, জাতীয় পার্টি চেয়ারম্যান তাঁর ক্ষমতাবলে পার্টি পরিচালনায় নির্দেশনা দিয়ে থাকনে। এটা বাংলাদেশের রাজনীতির সঙ্গে সাঞ্জস্যপূর্ণ। যাঁরা সমালোচনা করেন, তাঁরা সমালোচনার জন্যই নানা কথা বলতে পারেন।

কাদের বলেন, জাতীয় পার্টির জ্যেষ্ঠ নেতারা ফোন করে অনেকেই অভিনন্দন জানিয়েছেন এবং সবাই তাঁর সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

এ সময় সঙ্গে ছিলেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম ও শফিউল্লাহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews