1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 7:24 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

ডিআইজি হাবিবের সঙ্গে ছাত্রলীগ সভাপতি-সম্পাদকের বৈঠক

  • আপডেট টাইম : Monday, September 23, 2019
  • 393

বাংলা ফটো নিউজ ; ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ছাত্রলীগের নবনিযুক্ত ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক। আজ সোমবার ছাত্রলীগ নেতারা ডিআইজি হাবিবের সঙ্গে কুশল বিনিময় করেন।

এসময় ডিআইজি হাবিব ছাত্রলীগকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে সৎ ও আস্থাশীল ছাত্রলীগ হিসেবে গড়ে তুলতে ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে দিকনির্দেশনা দেন। মাদক নির্মূলে ছাত্রলীগকে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ নিতে পরামর্শও দেন এই পুলিশ কর্মকর্তা।

ডিআইজি হাবিব বলেন, ‘মাদক নির্মূল এই ছাত্রলীগ চাইলে গ্রাম পর্যায় থেকে শুরু করে সারাদেশে বিভিন্ন সেমিনার, পরামর্শকেন্দ্র ও মাদক সেবনের কুফল সম্পর্কে প্রচারনামূলক কার্যক্রম আয়োজন করতে পারে। জনসেবামূলক যেকোনো কাজে তারা সবসময় সহযোগিতা পাবে।’

এ সময় জয় ও লেখক ভট্টাচার্য মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি কাজ করার আশ্বাস দেন।

আল নাহিয়ান খান জয় বলেন, মাদক সমাজে অভিশাপ স্বরূপ। একটি দেশ ও একটি জাতিকে সম্পূর্ণরূপে ধ্বংসের জন্য শুধু মাদকই যথেষ্ট। আমরা মাদক নির্মূলে বদ্ধপরিকর।’

লেখক ভট্টাচার্য বলেন, ‘ঢাকা রেঞ্জ ডিআইজি আমাদের বেশ কিছু পরামর্শ দিয়েছেন। যেগুলো আসলেই কার্যকরী ভূমিকা রাখতে পারে সমাজে মাদকের করালগ্রাস রোধে। আমরা চেষ্টা করবো মাদকবিরোধী ক্যাম্পেইনিং করতে।’

  1. এ সময় সঙ্গে ছিলেন তরুণ চলচ্চিত্র নির্মাতা বোরহান খান, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক গণ-শিক্ষা বিষয়ক সম্পাদক দ্বীন ইসলাম মোল্লা, তেজগাঁও কলেজ ছাত্রলীগের নেতা সবুজ আল হাসান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews