মোহাঃ নূরনবী তন্ময়, সি.আর.পি (সাভার) ক্যাম্পাস ; সাভারের পক্ষাঘস্থ কেন্দ্রে অবস্থিত সি.আর.পি নার্সিং কলেজের প্রথম বর্ষের (২০১৮-২০১৯ইং) শিক্ষার্থীদের ‘ক্যাপিং সিরিমনি’ অনুষ্ঠানে একজন আদর্শবান সেবক এবং সেবিকা হওয়ার শপথ করেন শিক্ষার্থীরা।
ক্যাপিং সিরিমনি এমন একটি অনুষ্ঠান যার মাধ্যমে একজন সেবক-সেবিকা একটি নতুন দায়িত্ব পায়, হাতে প্রদীপ নিয়ে মানব সেবায় নিজেকে অন্তর্ভুক্ত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়। প্রত্যেক নার্সিং শিক্ষার্থীর জন্য এই দিনটি যেমন অনন্দঘন তেমনই গুরুত্বপূর্ণ। মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করার জন্য এটি প্রথম ধাপ। আর এই আত্মোত্সর্গের বাণী হূদয়ে ধারণ করে শিক্ষার্থীরা এগিয়ে যায় সামনের দিকে। এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাথায় ক্যাপ পরিয়ে দেওয়া হয়। আলোচনা সভা শেষে মনোমুগ্ধকর নৃত্য প্রদশণ করেন ১ম বর্ষের শিক্ষার্থীরা। সন্ধ্যায় জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্যাপিং সিরিমনির আনুষ্ঠানিতা শেষ হয়।
সি.আর.পি নার্সিং কলেজের অধক্ষ্য রুনু চৌধুরি-এর সভাপতিত্বে এই ‘ক্যাপিং সিরিমনি’-তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক শিরিনা দেলহুর। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে- সি.আর.পি এর পরিকল্পক ও প্রতিষ্ঠাতা- ভেলরি এ. টেইলর এবং নির্বাহী পরিচালক শফিক-আল ইসলাম, বি.এইচ.পি.আই এর অধ্যক্ষ ডা. ওমর আলি সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি শিরিনা দেলহুর শিক্ষার্থীদের উদ্দশ্য বলেন- মানুষের মৃত্যুর নিকটবর্তী সময়ে চোঁখ মেলে একজন নার্সকে দেখতে পায়। পদমর্যাদায় ২য় শ্রেনীতে, নার্সিং এখন কোন অংশে পিছিয়ে নেয়। আমাদের সরকার প্রধানের নার্সিং প্রফেশনের দিকে নজর আছে। আজ যাদের ক্যাপ পড়ানো হবে, তারাই এক সময় নার্সিং প্রফেশন থেকেই বড় বড় পদে নিযুক্ত হবেন। রোগীদের চাহিদা অনুযায়ী আমাদের সেবার মান ঠিক রাখতে হবে। সি.আর.পি তে মিডওয়াইফারি কোর্স চালু হবে বলে আশ্বাস দেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply