বাংলা ফটো নিউজ : চার্জে থাকা মুঠোফোন বিস্ফোরণে সাভার প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদকের রওশন আলীর মা দগ্ধ হয়েছেন।
বিস্ফোরণে দগ্ধ ওই সাংবাদিকের মায়ের নাম তহিনুর বেগম (৬০)। সম্প্রতি তিনি ঢাকার ধামরাই থেকে তার মেয়ের বাড়ি মিরপুর ১৪ নম্বর (ইব্রাহিমপুর) বেড়াতে গিয়ে এ দুর্ঘটনার কবলে পড়েন।
জানা গেছে, ওই রাতে মুঠোফোন চার্জে দিয়ে বাড়ির সকলেই ঘুমিয়ে পড়েন। পরে চার্জ দেওয়া অবস্থায় মধ্য রাতে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। দ্রুত আগুন কম্বলসহ পরনের কাপড়ে ছড়িয়ে পড়ে। এ সময় পরিবারের অন্য সদস্যরা পাশের রুম থেকে ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
বিস্ফোরণে হাত, বুক ও পেট দগ্ধ হয়েছে। তবে জখম কম হওয়ায় তাঁর অবস্তা ভালো এবং আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
Leave a Reply