1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 7:24 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

পৃথিবীর সবচেয়ে বড় ফুল

  • আপডেট টাইম : Saturday, January 4, 2020
  • 788

বাংলা ফটো নিউজ : পৃথিবীর সবচেয়ে বড় ফুলের নাম কর্পস ফ্লাওয়ার বা মৃতফুল। ইন্দোনেশিয়ার বোর্নিও ও সুমাত্রা দ্বীপ ছাড়া এদের পৃথিবীর আর কোথাও দেখা যায় না। এর বৈজ্ঞানিক নাম রাফলেশিয়া আরনোলিডি (Rafflesia Arnoldii). এটি Rafflesiaceae পরিবারের অন্তর্ভুক্ত।

পৃথিবীতে অন্যান্য বড় আকৃতির ফুলের মধ্যে কর্পস ফ্লাওয়ারই সবচেয়ে বড়। এটি ইন্দোনেশিয়ার জাতীয় ফুল। এর এক একটি ফুলের ওজন ১১ কেজি পর্যন্ত হয়ে থাকে এবং চওড়া হয় প্রায় এক মিটার। বন-জঙ্গলে মাটিতে বা অন্য কোনো গাছে হঠাৎ উঠে দাঁড়ানো মূল, কাণ্ড, পাতাবিহীন টকটকে লালের ওপর সাদা ছিট দেওয়া এই ফুলটি মূলত পরজীবী। পাতা না থাকায় নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। কর্পস ফ্লাওয়ারের সৌন্দর্য ফুলপ্রেমীদের মুগ্ধ করলেও এর গন্ধ মানুষকে কোনোভাবেই আকৃষ্ট করে না। কাছে গেলে ফুলটি থেকে পচা মাংসের দুর্গন্ধ আসে। এ কারণেই অনেকে কর্পস ফ্লাওয়ারকে ‘মৃতফুল’ বলে অভিহিত করে। মানুষের কাছে কর্পস ফ্লাওয়ারের গন্ধ দুর্গন্ধ মনে হলেও কীটপতঙ্গের কাছে এটি সুগন্ধি ফুল। ফলে নানা প্রজাতির কীটপতঙ্গ উড়ে এসে ফুলে বসে। ঘটায় পরাগায়ন। জন্ম নেয় নতুন বীজের। এভাবেই ফুলটি টিকে আছে বহুকাল ধরে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews