1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 12:15 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

রামগঞ্জে মাদ্রাসাছাত্রী নুশরাত হত্যার ঘটনায় আটক ৪

  • আপডেট টাইম : Saturday, March 31, 2018
  • 343

বাংলা ফটো নিউজ (দেলোয়ার হোসেন মৃধা, লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় মাদ্রাসাছাত্রী নুশরাত জাহানকে (৮) ধর্ষণ শেষে হত্যার ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৩১ মার্চ) সকালে আটকের বিষয়টি নিশ্চিত করে রামগঞ্জ থানা পুলিশ। এর আগে, শুক্রবার (৩০ মার্চ) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তদন্তের স্বার্থে পুলিশ আটকদের নাম-পরিচয় প্রকাশ করেননি। তবে প্রধান আসামি ধরা পড়লে বিস্তারিত জানানো হবে বলে জানায় পুলিশ।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) একেএম ফজলুল হক বলেন, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। তাদেরকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

গত শুক্রবার (২৩ মার্চ) দুপুরে নুশরাত জাহান নিখোঁজ হন। পরদিন তার মামা জিয়া উদ্দিন রামগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তিনদিন পর সোমবার (২৬ মার্চ) সকালে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়ায় খালে বস্তাবন্দি শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। রাতেই নিহতের মা রেহানা বেগম বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে রামগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নুশরাত উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের এরশাদ হোসেনের (প্রবাসী) মেয়ে ও পশ্চিম নোয়াগাঁও গ্রামের ফয়েজে রাসুল নূরানী মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী। নুশরাতকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছে বলে আলামত পেয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews