1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 7:31 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে ভর্তুকিতে ধান কাটার মেশিন পেল কৃষক

  • আপডেট টাইম : Thursday, April 1, 2021
  • 575

বাংলা ফটো নিউজ, সাভার (ঢাকা) :
কৃষকদের মাঝে সরকারি ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদে স্থানীয় তিন জন কৃষকের মাঝে ৩টি কম্বাইন্ড হারভেস্টার মেশিনসহ উৎপাদিত কৃষি পণ্য বাজারজাত করণে আরো ৪টি পিকআপ ভ্যান ও প্রতিটি ভ্যানের সাথে ১০০টি ক্রেটস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমি, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাজিয়াত আহমেদ প্রমুখ।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, কৃষি মন্ত্রণালয়ের পরিচালনা বাজেটের আওতায় উন্নয়ন সহায়তার (সরকারি ভর্তুকি) মাধ্যমে ক্রয়কৃত কম্বাইন হারভেস্টার মেশিন পান কৃষকরা।

প্রতিটি কম্বাইন হারভেস্টার মেশিনের মূল্য ৩৫ লাখ টাকা। সরকারের ৫০ শতাংশ ভর্তুকিতে কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। এ মেশিন দিয়ে ধান কাটা, ঝাড়া, মাড়াই ও বস্তায় ভরা যাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews