বাংলা ফটো নিউজ ; প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তি, হয়রানী মুলক মিথ্যা মামলা প্রত্যাহার ও শারীরিক হেনস্তার বিচারের দাবিতে ঢাকা জেলায় কর্মরত সাংবাদিকেরা প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে।
আজ বৃহষ্পতিবার (২০ মে) সকালে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের পাশে সিটি সেন্টারের সামনে এ কর্মসূচী পালন করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম।
তোফায়েল হোসেন তোফাসানির সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, রওশন আলম, মাহবুব আলম, জীবন আহমেদ,ওমর ফারুক,আবুল কালাম আজাদ সহ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, রোজিনা ইসলামের বিরুদ্ধে করা হয়রানীমূলক মিথ্যে মামলা অবিলম্বে প্রত্যাহার করে তাকে মুক্তি না দিলে সারাদেশে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
Leave a Reply