বাংলা ফটো নিউজ : সাভারে চলছে পৌর ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত মাস ব্যাপী বৃক্ষরোপণ অভিযান। আজ শনিবার দুপুরে উপজেলার তেঁতুলঝোড়া স্কুল এন্ড কলেজে বিভিন্ন ফলদ, বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধনকারী গাছের চারা রোপণ করেন।
অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।
এসময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন ও সাভার উপজেলা আওয়ামী লীগের সদস্য রাজু আহমেদ সহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
দেশের পরিবেশ রক্ষায় শেখ হাসিনা এবং আওয়ামী লীগ খুবই যত্নবান উল্লেখ করে উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব বলেন, ‘পরিবেশ সুরক্ষার কাজটি শুরু হয়েছিল বঙ্গবন্ধুর হাত ধরে ১৯৫২ সালে ফরিদপুর জেলে বাগান তৈরি ও পরিচর্যার মাধ্যমে। ১৯৬২ সাল থেকে পরিবেশের চিন্তা ও পরিবেশ আন্দোলন শুরু হয়। তবে জাতির পিতাকে ১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময় ঢাকা জেলখানা থেকে ফরিদপুর জেলখানায় দেওয়া হলে সেখানে বসে তিনি অবহেলিত মানুষের মুক্তির চিন্তার পাশাপাশি পরিবেশের কথা ভাবতেন। সকাল-বিকালে সময় পেলে বঙ্গবন্ধু ফরিদপুর জেলখানার বারান্দায় বৃক্ষরোপণ করে বাগান রচনা করেছিলেন।’
বঙ্গবন্ধুর বৃক্ষরোপণ কর্মসূচি তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে চলছে। পরিবেশ দরদি হিসেবে শেখ হাসিনা বিশ্বের অগ্রসেনানী। পরিবেশ নিয়ে কাজ করায় তিনি চ্যাম্পিয়ন অব আর্থ পুরস্কার পেয়েছেন।’
তিনি আরো বলেন, ‘করোনাভাইরাসকে উপেক্ষা করে পৌর ছাত্রলীগের এ বৃক্ষরোপণ কর্মসূচি দৃষ্টান্ত স্থাপন করেছে, যা অন্যান্য সংগঠনের জন্য অনুসরণীয় হয়ে থাকবে।’
এসময় তিনি মাস ব্যাপী বৃক্ষরোপণ করায় পৌর ছাত্রলীগ নেতা মাসুম দেওয়ানকে ধন্যবাদ জানান।
Leave a Reply