1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 26, 2026, 8:20 am
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

সার্চ কমিটির চিঠি পেল বিএনপি

  • আপডেট টাইম : Thursday, February 10, 2022
  • 383

বাংলা ফটো নিউজ : জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে নাম সুপারিশের জন্য নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে চিঠি পাচ্ছে অনুসন্ধান বা সার্চ কমিটি। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সার্চ কমিটির চিঠি পেয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করে বলেন, একটু আগে নয়াপল্টনে পার্টি অফিসে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে চিঠি এসেছে।

সার্চ কমিটির ওই চিঠিতে বিএনপির কাছে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে নামের তালিকা চাওয়া হয়েছে।

এ সময় রিজভী আরও বলেন, বিএনপি সার্চ কমিটিতে কোনো নামের তালিকা দেবে না। এর আগেও দলের মহাসচিব তা জানিয়েছেন। স্থায়ী কমিটির সিদ্ধান্তও নাম না দেওয়ার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews