1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 27, 2026, 9:06 am
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

রওশনকে নিয়ে ‘অন্ধকারে’ জাপা নেতারা!

  • আপডেট টাইম : Saturday, February 12, 2022
  • 662

বাংলা ফটো নিউজ : বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় জর্জরিত হয়ে তিন মাসেরও বেশি সময় ধরে ব্যাংককে চিকিৎসাধীন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। তবে তার শারীরিক অবস্থা কেমন, আগের তুলনায় সুস্থ কি না সেসব ব্যাপারে অনেকটা অন্ধকারে দলের শীর্ষ নেতারা। কারণ তার সার্বক্ষণিক পাশে থাকা ছেলে সাদ এরশাদ ছাড়া অন্য কোনোভাবে তথ্য মিলছে না। আর সাদও অনকেটা অনিয়মিতভাবে চাচা জিএম কাদেরকে মায়ের হালহকিকত জানান বলে জানা গেছে।

 

অন্যদিকে দলেও ক্রমে গুরুত্ব হারাচ্ছেন বিরোধী দলীয় নেতা রওশন। গুরুতর অসুস্থতার সময়েও দলের পক্ষ থেকে বড় পরিসরে দোয়ার আয়োজনও করতে পারেনি জাতীয় পার্টি৷ শুধু তাই নয়, দলীয় কর্মসূচিতেও খুব একটা স্মরণ করা হয় না এরশাদপত্নীকে।

দলটির নেতারা বলছেন, রওশন এরশাদের শারীরিক অবস্থা নিয়মিত জানানো উচিত। না হলে প্রয়াত এইচএম এরশাদের মতো নানা গুঞ্জনের ডালপালা ছড়াবে। নিয়মতি তথ্য পেলে নেতাকর্মীরাও স্বস্তিতে থাকবে।

এদিকে সাদ এরশাদ রাজনৈতিকভাবে ততটা পরিপক্ক না হওয়ায় মায়ের শারীরিক অবস্থা নিয়ে কিছুটা লুকোচুরি করছে বলেও মনে করেন কোনো কোনো নেতা।

যদিও জাতীয় পার্টির নেতাদের মধ্যে রওশন এরশাদ ব্যাংকক যাওয়ার পর সেখানে দেখতে গেছেন এমন খবর পাওয়া যায়নি।

তবে সম্প্রতি গত ৫ ফেব্রুয়ারি থাইল্যান্ডের বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন রওশন এরশাদের শারীরিক খোঁজ নিতে গিয়েছিলেন এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ।

তিনি বলেন, রওশন এরশাদ এখন উঠে বসে স্বাভাবিক খাবার খেতে পারছেন, তবে তা পরিমাণে কম। আপনজনদের সঙ্গে কথাও বলছেন। সবার কাছে দোয়া চেয়েছেন।

রওশন এরশাদের ছেলে সংসদ সদস্য রাহগির আল মাহি সাদ এরশাদের বরাত দিয়ে তিনি বলেন, ‘রওশন এরশাদ এখন আগের চেয়ে অনেক সুস্থ ও ভালো আছেন। অল্প কথাবার্তাও বলছেন। চিকিৎসকের পরামর্শে নরম সব স্বাভাবিক খাবারই খাচ্ছেন।

 

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের বলেছেন, ‘সাদ যতটুকু খবর জানান আমরা ততটুকু জানি৷ এর চেয়ে বেশি বাংলাদেশে থেকে জানা সম্ভব না। তবে ম্যাডাম (রওশন) আগের থেকে ভালো আছেন।’

আর সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদারের ভাষ্য, রওশন এরশাদ আসলে কেমন আছেন সে সম্পর্কে দলের পক্ষ থেকে স্পষ্ট করে নিয়মিত জানানো উচিত। গণমাধ্যমকে তিনি বলেন, রাজনৈতিক পরিপক্বতা কম থাকায় সাদ এরশাদ বিষয়টি বুঝতেছেন না। বুঝতে হবে লাখ লাখ নেতাকর্মী জানতে চান তিনি আসলে কেমন আছেন।

গত বছরের ৫ নভেম্বর গুরুতর অসুস্থ রওশন এরশাদকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংকক নেয়া হয়। এরপর থেকে সেখানেই হাসপাতালে চিকিৎসাধীন ময়মনসিংহ-৪ আসনের এই সংসদ সদস্য।

অবশ্য জাপা সূত্রে জানা গেছে, নানারোগে আক্রান্ত রওশন এরশাদের শারীরিক অবস্থা ভালোমন্দের মধ্য দিয়ে যাচ্ছে। দিনদিন তার শরীরে বিভিন্ন রোগের উপসর্গ দেখা দিচ্ছে। আজ একটি রোগ ভালো হচ্ছে তো কাল আবার নতুন করে আরেকটির উপসর্গ দেখা দিচ্ছে।

রওশন এরশাদের ফুসফুসে জটিলতা দেখা দেয় গত বছরের ১৪ আগস্ট। ধীরে ধীরে অক্সিজেন লেভেলও কমতে শুরু করে। পরে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। এক পর্যায়ে তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়। কিছুটা উন্নতি হলে তাকে কেবিনে নেওয়া হয়।

হাসপাতালে থাকাকালেই গত ২০ অক্টোবর আবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্বিতীয় দফায় আইসিইউতে নেওয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়।

এর আগে গত ২৩ মে টানা ২৪ দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন সাবেক এই ফার্স্ট লেডি।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় পার্টির দপ্তরে দায়িত্বপালন করা একজন কর্মকর্তা বলেন, ‘পুরো বিষয়টি সাদ এরশাদ ভালো জানেন। তিনি মন চাইলে পার্টির চেয়ারম্যানকে ইনফর্ম করেন। না হলে সবাই অন্ধকারে থাকেন। তবে সবাই তার অবস্থা জানতে আগ্রহী। আমাদের কাছেও অনেকে জানতে চান। কিন্তু তথ্য না জানলে বলা মুশকিল।’

রওশনকে নিয়ে দায়সারা ভাব জাপায়!

এদিকে বিলম্বে হলেও দলের প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদের জন্য দোয়ার আয়োজন করতে যাচ্ছে জাপা। শনিবার বনানী কার্যালয়ে দোয়ার আয়োজন করেন দলের নেতাকর্মীরা।

যেখানে দলের চেয়ারম্যান ও এরশাদের ছোট ভাই জিএম কাদের করোনায় আক্রান্ত হওয়ার পর দফায় দফায় দোয়ার আয়োজন হয়েছে সেখানে দায়সারা ভাব রওশনের বেলায়।

গত ১৬ জানুয়ারি জিএম কাদের করোনা আক্রান্ত হলে তার সুস্থতা কামনায় দলের পক্ষ থেকে বেশ কয়েকটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অথচ গুরুতর অসুস্থ রওশনের জন্য কোনো আয়োজন দেখা যায়নি। শুধু তাই নয়, এবারের পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের জাঁকজমকপূর্ণ আয়োজনেও রওশন এরশাদের কোনো নামডাক ছিল না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews