1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 26, 2026, 8:20 am
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

সাভারে সংবাদ সম্মেলন করে পদ ছাড়লেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

  • আপডেট টাইম : Saturday, February 12, 2022
  • 745

বাংলা ফটো নিউজ : আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত থেকে নাকি হারিয়েছেন পৈতৃক সম্পত্তি, হয়েছেন ঋণগ্রস্ত, তাই মেটাতে পারছেন না নেতাকর্মীদের আবদার। এ দুঃখে সংবাদ সম্মেলন করে আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতির পদ ছাড়লেন মোহাম্মদ শহীদুল্লাহ্ মুন্সি। শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়া প্রেসক্লাবের হল রুমে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

এ সময় তিনি অভিযোগ করেন, দীর্ঘ ৩০ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থেকে খুইয়েছেন পৈতৃক সম্পত্তি। প্রাপ্তির খাতা শূন্য। স্থানীয় শীর্ষ নেতাদের অবহেলা আর দলের নেতাকর্মীদের আবদার মেটাতে না পেরে এমন পদত্যাগের ঘোষণা দেন এই স্বেচ্ছাসেবক লীগ নেতা।

শহীদুল্লাহ আরও বলেন, নেতাকর্মীরা বারবার আমার কাছে নানা দাবি করেন। আমি আগে নিজে থেকে তাদের দাবি পূরণ করতে পারলেও এখন আমিই ঋণগ্রস্ত। তাদের চাহিদা পূরণ করতে পারছি না। তাই মনে হলো ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করা উচিত। তাই আমি পদত্যাগ করছি।

এসময় বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews