1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 12:17 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় শিক্ষক আটক

  • আপডেট টাইম : Sunday, April 1, 2018
  • 334

বাংলা ফটো নিউজ (দেলোয়ার হোসেন মৃধা,লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরে ৭ বছরের শিশু ছাত্রী ধর্ষণের চেষ্টার অভিযোগে ইসলামিক ফাউন্ডেশনের ইসলাম ভিত্তিক গণ শিক্ষা কেন্দ্রের শিক্ষক আব্দুল জলিলকে (সুলতান হুজুর) আটক করেছে পুলিশ।

আজ রোববার দুপুরে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউপি কার্যালয় থেকে তাকে আটক করা হয়। এসময় ভিকটিমকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। এর আগে ওই ইউনিয়নের পশ্চিম চরমনসা শিক্ষা কেন্দ্রে শিশু ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে অভিযুক্ত শিক্ষককে আটক করে এলাকাবাসী।

স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক বাদল জানান, শিশু ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে হুজুর আব্দুল জলিল। এসময় এলাকাবাসী উত্তেজিত হয়ে তাকে (হুজুর) আটক করে মারধরের চেষ্টা চালায়। খবর পেয়ে ইউপি প্যানেল চেয়ারম্যান মানিকসহ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত হুজুর ও ভিকটিমকে উদ্ধার করে পুলিশে সোপর্দ করা হয়।

এদিকে ভিকটিমের মা তার সন্তানের নির্যাতনের ঘটনার বিচার দাবি করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে, আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews