1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 26, 2026, 8:20 am
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

বুস্টার ডোজ নিলেন খালেদা জিয়া

  • আপডেট টাইম : Wednesday, February 23, 2022
  • 478

বাংলা ফটো নিউজ : করোনা টিকার বুস্টার ডোজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিকেলে রাজধানীর শেখ রাসেল
গ্যাস্ট্রোলিভার হাসপাতালে বুস্টার ডোজ হিসেবে ফাইজারের টিকা নেন তিনি। গত দুই বারের মতো দলীয় নেতাকর্মী পরিবেষ্টিত থাকায় গাড়িতে বসেই টিকা নেন খালেদা জিয়া।

বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, দেশনেত্রী খালেদা জিয়া ফাইজার কোম্পানির প্রস্তুত করা বুস্টার ডোজ ভ্যাকসিন নিয়েছেন। আগে নিয়েছিলেন মডার্নার ভ্যাকসিন।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেন সাবেক এই প্রধানমন্ত্রী। ১৯ জুলাই নিয়েছিলেন প্রথম ডোজ। অবশ্য ভ্যাকসিন নেয়ার আগেই গত বছরের ১১ এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হন বেগম জিয়া। ২৭ এপ্রিল থেকে ৫২ দিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

এরপর শারীরিক নানা জটিলতার কারণে ১৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। দুই মাস ২১ দিন হাসপাতালে চিকিৎসা শেষে ১ ফেব্রুয়ারি গুলশানের বাসায় ফেরেন তিনি।

দুর্নীতির দুই মামলায় দণ্ডিত খালেদা জিয়াকে গত বছরের ২৫ মার্চ নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার। পরে কয়েক দফায় তার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews