বাংলা ফটো নিউজ : মায়ানমার সেনাবাহিনীর হাতে নির্যাতিক রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার দৃষ্টি স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। সাভার উপজেলার আশুলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু রোড এলাকায় সোসাইটি ফর সোস্যাল এন্ড টেকনোলজিক্যাল সাপোর্ট স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও কুয়েতের ৬১ তম জাতীয় দিবস উপলক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ কালে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন, কুয়েত বাংলাদেশের বন্ধু রাষ্ট্র স্বাধীনতার পর থেকে কুয়েতের সাথে বাংলাদেশের সম্পর্ক অনেক ভালো বলেও বলেন তিনি। ত্রাণ সামগ্রী বিতরণ কালে এসময় আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর, এসএসটিএস বাংলাদেশের মহাপরিচালক ড. সাঈদ সাবরীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply