1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 8:04 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

মমেক ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ১০ জন বহিষ্কার

  • আপডেট টাইম : Saturday, March 5, 2022
  • 383

বাংলা ফটো নিউজ : ময়মনসিংহ মেডিক্যাল কলেজের (মমেক) সার্জারি বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির মিথ্যা অপবাদ ছড়ানোর অভিযোগে কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ১০ জনকে বিভিন্ন মেয়াদে একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।

এর মধ্যে এই বানোয়াট ঘটনার ‘নাটের গুরু’ মমেক শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাসানকে ৩ বছরের জন্য বহিষ্কার করেছে একাডেমিক কাউন্সিল।

সেইসঙ্গে ৫৫ ব্যাচের ফয়জুর রহমান আকাশ ও তামান্না তাসিকিনকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
একইসঙ্গে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে আরও ৭ জনকে। তারা হলেন- সুনীতি কুমার দাস, সানবীম খান, মাহিদুল হক, তানবিন হাসান, কাশফি তাবরীজ, রাজু কর্মকার ও সাখাওয়াত হোসেন সিফাত।

এছাড়াও একই ঘটনায় আরও ৮ শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে। তারা হলেন- মাহমুদুজ্জামান, মেহরাব হোসেন, নাজমুস সাকিব, রিজভী আল নাহিয়ান হিয়া, জিম রহমান, সাকিব খান শাওন, জেরিন তাসনিম ও জিহাদুল হক তাঈব।

শনিবার (৫ মার্চ) সন্ধ্যা ৬টায় এ তথ্য নিশ্চিত করেছেন মমেক অধ্যক্ষ প্রফেসর ডা. চিত্তরঞ্জন দেবনাথ।

তিনি জানান, গত ২৩ ফেব্রুয়ারি মমেক হাসপাতালের সামনে কথিত এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ তুলে প্রফেসর ডা. আবুল কালাম আজাদের অপসারণ দাবি করে মানববন্ধন করে একদল শিক্ষার্থী। এ ঘটনায় মমেক হাসপাতালের ভেতরে বাইরে আলোচনা-সমালোচনা সৃষ্টি হলে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

ওই তদন্ত কমিটির প্রতিবেদনে জানা যায় ‘যৌন হয়রানির অভিযোগ পূর্বপরিকল্পিত এবং উদ্দেশ্যমূলক’। পরে কলেজের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী এ ঘটনায় জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এতে ১০ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার ও ৮ জনকে সর্তক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews