1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 6, 2026, 12:51 pm
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

হলিউডের সিনেমায় আলিয়া ভাট

  • আপডেট টাইম : Wednesday, March 9, 2022
  • 681

বাংলা ফটো নিউজ : বলিউড অভিনেত্রী আলিয়া ভাট এবার হলিউডের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। নির্মাতা টম হারপারের নতুন ক্রাইম থ্রিলারে দেখা ভারতীয় এই অভিনেত্রীকে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, আলিয়া যে সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন সেটির নাম ‘হার্ট অফ স্টোন’। তার সঙ্গে দেখা যাবে ‘ওয়ান্ডার উইম্যান’খ্যাত গাল গাদোত ও জ্যামি ডোরনেনকে।

এ বিষয়ে আরও জানা যায়, সিনেমাটি নির্মিত হতে যাচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি দেওয়ার জন্য। প্রতিষ্ঠানটির পক্ষ থেকেই আলিয়ার বলিউড যাত্রার খবর প্রকাশ করা হয়েছে।

এর আগেও অনেক বলিউড তারকাকে হলিউডের সিনেমায় অভিনয় করতে দেখা গেছে। তাদের মধ্যে রয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, ইরফান খান, অনিল কাপুর। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে আলিয়ার নাম।

সম্প্রতি মুক্তি পেয়েছে আলিয়া অভিনীত আলোচিত সিনেমা ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’। সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে প্রদর্শিত হচ্ছে। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত সিনেমাটি প্রথম সপ্তাহের আয় শত কোটি ছাড়িয়ে গেছে। পাশাপাশি আলিয়ার অভিনয়ও দর্শকমহলে প্রশংসিত হচ্ছে।

এর বাইরে আলিয়া বর্তমানে বেশ কয়েকটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছে। এরমধ্যে রয়েছে রণবীর কাপুরের সঙ্গে ‘ব্রহ্মাস্ত্র’ এবং বাহুবলী’খ্যাত পরিচালক এস রাজা মৌলির ‘আর আর আর’।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews