বাংলা ফটো নিউজ : পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, বঙ্গবন্ধুর দেখানো পথে জননেত্রী শেখ হাসিনা দেশে উন্নয়নের ভিত তৈরি করে দিয়েছেন। তার দূরদর্শী নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। তার সাহসিকতা ও নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে প্রশংশিত।
তিনি বলেন, শেখ হাসিনার প্রতি এদেশের জনগণের অকুণ্ঠ সমর্থন আছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নির্বাচন কমিশনের অধীনেই হবে এবং সেই নির্বাচনে পঞ্চমবারের মতো বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আওয়ামী লীগই আবারও ক্ষমতায় আসবে।
বুধবার (৯ মার্চ) সকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপির উদ্দেশে এনামুল হক শামীম বলেন, বিএনপি যতই ষড়যন্ত্র ও চক্রান্ত করুক না কেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশকে থামিয়ে রাখা যাবে না। বিএনপি যতই ঐক্যের জোট করার কথা বলুক না কেন তাদের দলের নেতাকর্মীরাই তাদের ঐক্যের সঙ্গে নেই। বিএনপি আজ জনবিচ্ছিন্ন দল। তাই বিএনপির লাফালাফি বেশিদিন থাকবে না। নির্বাচন যতই সামনে আসছে বিএনপি ততই হাকডাক করে যাচ্ছে। তারা আগুনের রাজনীতি করতে যাচ্ছে। জ্বালাও পোড়াও তাদের মূল রাজনীতি। সব ছেড়ে শান্তির ভাষায় কথা বলুন অশান্তির কথা ছাড়ুন।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, আইন সম্পাদক আবুল কালাম আজাদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. খবিরুজ্জামান বাচ্চু, সদস্য এনায়েত উল্যাহ মুন্সী, দেলোয়ার হোসেন তালুকদার, নড়িয়া উপজেলার সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, সহ-সভাপতি বাদশা, সাংগঠনিক সম্পাদক ভিপি সিরাজুল ইসলাম চুন্নু, দপ্তর সম্পাদক মাস্টার শাহআলম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মিজানুর রহমান আলম বয়াতী, ইউপি চেয়ারম্যান আবু আলেম মাদবর।
এর আগে, সকালে ৩১৯ কোটি টাকা ব্যয়ে শরীয়তপুর জেলার কীর্তিনাশা নদীর ডান ও বাম তীর রক্ষা প্রকল্পের উদ্বোধন করেন উপমন্ত্রী এনামুল হক শামীম।
Leave a Reply