বাংলা ফটো নিউজ : বিদেশে পালিয়ে থাকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামীদের দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান (এমপি)। রাজধানীর ধানমন্ডির ৩২ নাম্বারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে নব-গঠিত আশুলিয়া থানা ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যাকরে খুনিরা দেশকে মেধাশুন্য করতে চেয়েছিলো। প্রতিমন্ত্রী নব-গঠিত আশুলিয়া থানা ছাত্রলীগের নেতাকর্মীদের সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি সাইদুর রহমান সম্রাট, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, আশুলিয়া থানা ছাত্রলীগের নব-গঠিত কমিটির সভাপতি ইয়াসিন আরাফাত পাপ্পু ও সাধারণ সম্পাদক তানভীর হোসেনসহ আরো অনেকে।
Leave a Reply