1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 6:51 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

ধামরাইয়ে বিএনপির কর্মী সম্মেলন

  • আপডেট টাইম : Saturday, March 12, 2022
  • 486

সিরাজুল ইসলাম (ধামরাই প্রতিনিধি) : ধামরাই উপজেলার নান্নার ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ মার্চ) বিকেলে জলসিন বাজারে নান্নার ইউনিয়ন বিএনপির আয়োজিত এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

নান্নার ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ বাদেশ আলী ফকির এর সভাপ‌তি‌ত্বে প্রধান অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন বিএনপির জাতীয় নির্বাহী ক‌মি‌টির সদস্য ও ধামরাই থানা বিএন‌পির আহ্বায়ক আলহাজ্ব ত‌মিজ উ‌দ্দিন।

 

বি‌শেষ অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন ঢাকা জেলা বিএন‌পির সহ-সভাপ‌তি খন্দকার শাহ মইনুল হো‌সেন বিল্টু ও ধামরাই থানা বিএন‌পির সি‌নিয়র যুগ্ম আহ্বায়ক র‌কিবুর রহমান খান ফরহাদ। এছাড়া অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ হারুন অর রশীদ।

 

এসময় আরো উপস্থিত ছিলেন, থানা বিএন‌পির সদস্য স‌চিব শামছুল ইসলাম, উপ‌জেলা বিএন‌পি যুগ্ম আহ্বায়ক খন্দকার শ‌হিদুল ইসলাম, থানা বিএনপির যুগ্নআহবয়ক মোঃ শহিদুল্লাহ, থানা সেচ্ছাসেবক দলের আইন বিষয়ক সম্পাদক এডঃ আরিফুল ইসলাম ইউসুফ, নান্নার ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সাজাহান মোল্লা, থানা সেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল লতিব, থানা যুবদলের নেতা মাসুদ, থানা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এসএম আনিসুর রহমান, থানা সাবেক সাধারন সম্পাদক ছাত্রদলের মোঃ সোহেল, থানা ছাত্রদলের নেতা মোঃ রুবেল হোসেন পল্লবসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব ত‌মিজ উ‌দ্দিন বলেন, তৃণমূল বিএনপিকে সংগঠিত করতে পারলেই রাজপথের আন্দোলন সফল হবে। সেই আন্দোলনের অগ্রভাগে থাকবে ঢাকা জেলা বিএনপি। দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে, ভোটাধিকার ফিরিয়ে আনতে খালেদা জিয়াকে মুক্ত করতে, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে আন্দোলনের প্রস্তুতি নিতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews