1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
July 21, 2026, 6:14 pm
শিরোনামঃ
সাভারে গ্যাসসংকটে ভুক্তভোগী গ্রাহকদের বিক্ষোভ সাভারে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চলন্ত মাইক্রোবাসে আগুন আশুলিয়ায় নারী শ্রমিকের মৃত্যুর ৪ মাস পর স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা প্রধানমন্ত্রীর নির্দেশে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক হচ্ছে দুর্গন্ধ মুক্ত সাভারে শীর্ষ সন্ত্রাসী কানা বাবুলের মরদেহ উদ্ধার সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২ সাভারে মহিলা দলের পদবঞ্চিতদের বিক্ষোভ, কমিটি বাতিলের দাবি আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ ডিবির জালে দুই মাদক কারবারি ধরা আশায় ঢাকা বিভাগের দুই কর্মকর্তার বিরুদ্ধে  আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টার অভিযোগ সাভারে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা দিলেন আমির খান

  • আপডেট টাইম : Tuesday, March 15, 2022
  • 1350

বাংলা ফটো নিউজ : বলিউড সুপারস্টার আমির খানকে সর্বশেষ দেখা গেছে ‘থাগস অব হিন্দুস্তান’ সিনেমায়। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটির পর ৪ বছর আর কোনো সিনেমা মুক্তি পাইনি তার।

আমিরের একমাত্র মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘লাল সিং চাড্ডা’ প্রেক্ষাগৃহে আসছে চলতি বছরে ১১ আগস্ট। এরইমধ্যে সিনেমাটির শুটিংও সম্পন্ন হয়েছে। আর এরপরই নতুন আরেকটি সিনেমা হাতে নিয়েছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’।

সোমবার (১৪ মার্চ) ছিল আমির খানের ৫৭তম জন্মদিন। এই বিশেষ দিনেই নতুন সিনেমার ব্যাপারে মুখ খুলেছেন তিনি।

অভিনেতা জানান, ২০১৮ সাল মুক্তিপ্রাপ্ত স্প্যানিশ সিনেমা ‘ক্যাম্পেওনেস’-এর হিন্দি ভার্সনে অভিনয় করতে চলেছেন তিনি। একদল মানসিক ভারসাম্যহীন মানুষ কীভাবে এক নতুন কোচের অধীনে খেলে মাস্কেটবল চ্যাম্পিয়নশিপ জিতে নেয়- সেই গল্পই দেখা যাবে এতে। এই কোচের ভূমিকাতেই হাজির হবেন আমির খান। এটির পরিচালনা করছেন আরএস প্রসন্ন।

এদিকে, জন্মদিনের সন্ধ্যায় মুম্বাইয়ের তাজ ল্যান্ডস অ্যান্ড হোটেলেই কেক কাটেন আমির। সাদা টি-শার্টের উপর বোতাম খোলা গোলাপি রঙের শার্টে ফের একবার নিজের চিরাচরিত চকোলেট বয় লুকে এদিন ধরা দেন তিনি।

‘লাল সিং চাড্ডা’ সিনেমাটিও অন্য আরেকটি ভাষার সিনেমার রিমেক। হলিউডের ‘ফরেস্ট গাম্প’ সিনেমাটির অফিসিয়াল হিন্দি রিমেক এটি। এতে আমির খানের বিপরীতে অভিনয় করেছেন কারিনা কাপুর খান। করোনার কারণে বেশ কয়েকবার সিনেমাটির মুক্তি পেছানো হয়েছিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews