1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 25, 2026, 2:19 pm
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

জাবিতে সুহৃদ সমাবেশের কমিটি গঠন

  • আপডেট টাইম : Wednesday, March 16, 2022
  • 425

বাংলা ফটো নিউজ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সমকালের পাঠকদের সংগঠন সুহৃদ সমাবেশের কার্যনির্বাহী কমিটি- ২০২২ গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) বিশ্ববদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে সমকালের ক্যাম্পাস প্রতিনিধি আবু নঈম তরুণ এই কমিটি ঘোষণা করেন।

 

এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের ৪৮তম আবর্তনের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন এবং সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী মো. নাসির উদ্দিন (৪৮)।

 

কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন- বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী রোকাইয়া জান্নাত ঝলক (৪৭), তৌফিকুল ইসলাম (৪৮)। এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন- আব্দুল্লাহ আল হাবীব (৪৮), ও রাহুল রয় (৪৮)।

 

সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৪৮তম আবর্তনের শিক্ষার্থী আব্দুর রহমান সার্জিল।

 

কমিটির অনান্যরা হলেন, অর্থ সম্পাদক- রাজন (৪৮), দপ্তর সম্পাদক- রিফাত মাহমুদ (৪৮), সাহিত্য সম্পাদক- মালিহা খানম (৪৯), প্রচার ও প্রকাশনা সম্পাদক- অপু (৪৯), সাংস্কৃতিক সম্পাদক- জাহানারা জবা (৪৯), নারী বিষয়ক সম্পাদক- কামরুন নাহার (৪৯), ক্রীড়া সম্পাদক- শাহীন (৪৯), সমাজকল্যাণ সম্পাদক- ইমতিয়াজ (৪৮), বিজ্ঞান বিষয়ক সম্পাদক- রাকিব (৪৮), পরিবেশ বিষয়ক সম্পাদক- সাফায়েত মীর (৪৯), পাঠচক্র সম্পাদক- জুবায়ের আহমেদ (৪৯)।

এছাড়া, কার্যকরী সদস্যদের মধ্যে রয়েছেন-মোহাম্মদ রুবেল (৪৯), আব্দুল্লাহ আল মামুন (৪৯), মারজান আক্তার দীনা (৪৯), মো. মামুন (৪৯), আসিফ হোসেন (৪৯), মো.বায়েজীদ (৪৯)।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews