1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 9:21 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

জাবিতে ৫ দিনব্যাপী আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতা

  • আপডেট টাইম : Friday, March 18, 2022
  • 501

বাংলা ফটো নিউজ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিতার্কিকদের সংগঠন ‘জেইউডিও’ এর উদ্যোগে ৫ দিনব্যাপী আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে।

এবারের বিতর্ক প্রতিযোগিতা “লেট বি লাইটেন্ড” স্লোগানকে ধারণ করে “এমজেএফ- জেইউডিও ইমিনেন্স ইন্টারন্যাশনাল- ২০২২” শিরোনামে পরিচালিত হচ্ছে।

বুধবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

 

এবারের প্রতিযোগিতার প্রতিপাদ্য বিষয় “নেতৃত্বে নারীঃ কোভিড-১৯ বিশ্বে সমান ভবিষ্যৎ অর্জন”। “বিশ্ব নারী দিবস” উপলক্ষে আয়োজিত এই প্রতিযোগিতায় বিশ্বের ১৬ টি দেশ থেকে প্রায় দুই শতাধিক বিতার্কিক এবং বিচারক অংশগ্রহণ করবেন।

প্রতিযোগিতাটিকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। এর প্রথম ভাগে “তৃতীয় আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা” অনুষ্ঠিত হবে যেটির প্রিলিমিনারি রাউন্ড অনুষ্ঠিত হবে ১৮ ও ১৯ মার্চ। প্রতিযোগিতার দ্বিতীয় ভাগে রয়েছে “জাতীয় পাবলিক স্পিকিং প্রতিযোগিতা” যা ১৭ মার্চ অনুষ্ঠিত হবে। এবং ২০ই মার্চ পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান আয়োজিত হবে।

 

এ বিষয়ে সংগঠনটির সভাপতি ফারহান আনজুম করিম বলেন, “আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে নারী-পুরুষের সমতার বিধানে অবদান রাখতে পারবো বলে আমরা বিশ্বাস করি।”

তিনি আরও বলেন, “দেশের ২৫টি বিশ্ববিদ্যালয় এবং বিদেশের ১১টি বিশ্ববিদ্যালয় এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। এবারের প্রতিযোগিতাটি দুটি ভাগে পরিচালিত হবে। “

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক জিল্লাল হোসাইন সৌরভ, প্রতিযোগিতার আহবায়ক নূর আহম্মদ হোসেন, সহ-আহবায়ক তাপসী দে প্রাপ্তি, জাফর ইমাম এবং রাতুল হাসান।

 

উল্লেখ্য, এবারের এই তৃতীয় আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতাটি গত ১৬ মার্চ সন্ধ্যায় অনলাইনে উদ্বোধন করা হয়েছে যা চলবে ২০ মার্চ পর্যন্ত। এবারের এই অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতায় রয়েছে “মানুষের জন্য ফাউন্ডেশন”।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews