1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 9:21 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

জাবির ভূগোল ও পরিবেশ বিভাগের সুবর্ণ জয়ন্তী পালিত

  • আপডেট টাইম : Friday, March 18, 2022
  • 425

বাংলা ফটো নিউজ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রতিষ্ঠাকালীন বিভাগসমূহের অন্যতম ভূগোল ও পরিবেশ বিভাগের সুবর্ণ জয়ন্তী পালিত হয়েছে। শুক্রবার (১৮ মার্চ) জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বেলা এগারোটায় জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. নূরুল আলম।

এসময় তিনি বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের সুবর্ণ জয়ন্তীর শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি বলেন, প্রাক্তন ও বর্তমান মিলে বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় অংশীজন হতে হবে। ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা দেশ বিদেশে শিক্ষা ও গবেষণায় সুনাম অর্জন করে বিশ্ববিদ্যালয়ের গৌরব বৃদ্ধি করেছেন। বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা সরকারি ও বেসরকারি পর্যায়ে উচ্চপদে আসীন হয়ে বিভাগকে সম্মানিত করেছেন। তিনি সুবর্ণ জয়ন্তী মধুময় স্মৃতি হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক বলেন, এ বিভাগের ছাত্র এবং শিক্ষক হিসেবে তিনি গর্ববোধ করেন। বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের বিভাগের উন্নয়নে কাজ করার সুযোগ রয়েছে। এই সুযোগগুলো কাজে লাগাতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. আকবার হোসেন এবং অনুষ্ঠানের স্পনসর কোম্পানী সোলাসটা গ্রুপের নির্বাহী কর্মকর্তা শামসুল হক।

 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. এম. নজরুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সংশ্লিষ্ট শিক্ষক ও ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের পর সুবর্ণ জয়ন্তীর কেক কাটা হয়। এর আগে সকাল দশটায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হকের নেতৃত্বে সমাজবিজ্ঞান অনুষদ চত্বর থেকে এক আনন্দ র‍্যালি বের করা হয়।

র‍্যালিতে বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক এম. নজরুল ইসলাম, বিভাগীয় শিক্ষক অধ্যাপক মোহা. শামসুল আলম, অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা, অধ্যাপক ড. নঈম আজিজ আনসারী, অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম, অধ্যাপক ড. উম্মে সায়কা প্রমুখ শিক্ষক এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন।

 

এছাড়া দুপুরে প্রবীন ও নবীনদের মধ্যে মতবিনিময় সভা এবং স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়। সবশেষে র‍্যাফেল ড্রয়ের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews