বাংলা ফটো নিউজ : সাভারে ইর্স্টান ইউনিভাসির্টিতে দুই গ্রুপের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষে এসময় আহত হয়েছে অন্তত চার জন শিক্ষার্থী। গতকাল দুপুরে উপজেলার বিরুলিয়া ইউনিয়ন এলাকায় ইর্স্টান ইউনিভার্সিটিতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শিক্ষার্থীরা জানায়, গতকাল দুপুরে ওই ইউনিভার্সিটিতে সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের মাঝে দ্বন্দ্ব নিয়ে দুই পক্ষের সংঘর্ষ বাধে। এসময় সংঘর্ষে অন্তত চার জন শিক্ষার্থী গুরুতর আহত হয়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করে চিকিৎসা সেবা দেওয়া হয়।
এঘটনায় ওই ইউনিভার্সিটিতে উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষের ঘটনায় ইউনিভার্সিটির প্রক্টর মনিরুজ্জামানকে আহবায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এবিষয়ে সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আব্দুল কুদ্দুস বলেন, আমরা অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply