বাংলা ফটো নিউজ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) রোভার স্কাউট গ্রুপের রোভার-ইন-কাউন্সিল ২০২২-২৩ এর কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী সিনিয়র রোভার মেট ফরিদ আহমদকে সভাপতি এবং বাংলা বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী সিনিয়র রোভার মেট মো. মুহিবুর রহমানকে সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।
এছাড়া ভূগোল ও পরিবেশ বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী সিনিয়র রোভার মেট মাশতুরা তাবাসসুম তাইফাকে গার্লস-ইন-রোভারের দায়িত্বে নির্বাচিত করা হয়েছে।
বুধবার (২৩ মার্চ) বিকালে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের রোভার ডেনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সাধারণ সভায় গ্রুপ সম্পাদক ও রোভার স্কাউট লিডার মোহাম্মদ কামরুজ্জামান এ ঘোষণা দেন।
এসময় সদ্য বিদায়ী সিনিয়র রোভার মেট মাহবুবুর রহমান সিফাত ও সাবেক সিনিয়র রোভার মেট মুহাম্মদ খলিলুর রহমানসহ অন্যান্য রোভার সদস্য এবং সহচরগণ উপস্থিত ছিলেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, দপ্তর সম্পাদক- সারাফাত ইসলাম সোহান, কোষাধ্যক্ষ- আবদুল্লাহ আল মামুন সাকি, ট্রেনিং সম্পাদক- রুবেল হোসেন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক- ফাহমিদা মাহবুব, স্বাস্থ্য ও সমাজসেবা সম্পাদক- মো. সুজন মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক- মো. আকিমুল ইসলাম, পাঠাগার সম্পাদক- মমতাজ বেগম মমো, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক- তমালিকা মন্ডল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- মাসুক মাওলা অংকুর, ক্রীড়া সম্পাদক- মো. হাবিবুল্লাহ সিফাত, বহি: যোগাযোগ সম্পাদক- মো. ইলিয়াস হোসেন।
এছাড়া কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন জহিরুল ইসলাম ও জান্নাতি জিনাত।
দায়িত্ব হস্তান্তরকালে মোহাম্মদ কামরুজ্জামান বলেন, জাবি রোভার স্কাউট গ্রুপ তাদের দক্ষতা ও কাজের মাধ্যমে সারাদেশে পরিচিতি লাভ করেছে। এবারই প্রথম একজন মেয়েকে সিনিয়র রোভার মেট ও গার্লস-ইন-রোভারের দায়িত্ব দেয়া হয়েছে। ছেলেদের পাশাপাশি মেয়ে রোভার সদস্যরা সমানভাবে তাদের দায়িত্ব পালন করছে। রোভার সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কোর্স আয়োজন করে থাকি। সামাজিক দায়িত্ব পালনসহ দেশের দূর্যোগকালীন সময়ে সেবা প্রদানে জাবি রোভার সদস্যরা সবসময় প্রস্তুত।
Leave a Reply