বাংলা ফটো নিউজ : প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে কাজ করা সংগঠন ফিজিক্যালি চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
এতে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী আব্দুল গাফফারকে সভাপতি এবং আইন ও বিচার বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী রিজু আহমেদকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
বুধবার (২৩ মার্চ) সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মিজানুর রহমান কিরণ এবং পিডিএফ ইয়ুথের টিম লিডার মো. নাজমুস সাকিব ২৫ সদস্য বিশিষ্ট নতুন এই কমিটি ঘোষণা করেন।
কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সুলতানা ফাহমিদা এবং সরকার ও রাজনীতি বিভাগের শারমিন আক্তারকে।
জান্নাতুল হাসান জনি ও শাহজালাল আহমেদ আকাশকে যথাক্রমে যুগ্ম-সম্পাদক ও অর্থ সম্পাদক করা হয়েছে। এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন উম্মে সামিয়া অন্তু।
কমিটির অন্যান্যরা হলেন, অফিস সেক্রেটারি- মাহাদী হাসান জিহাদ, ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি- শাহজাবিন রিতু, স্টুডেন্ট ওয়েলফেয়ার সেক্রেটারি- সাইফুল ইসলাম, ভলান্টিয়ার ম্যানেজমেন্ট সেক্রেটারি- সুরাইয়া আক্তার রাত্রি, রিসার্চ সেক্রেটারি- আনন্দ মোহন রায়, কমিউনিকেশন সেক্রেটারি- আলি আকবর সরকার, পলিসি এন্ড এডভোকেসি সেক্রেটারি- মো. সেলিম ইসলাম, লজিস্টিকস সেক্রেটারি- হোসনে আরা প্রীথি, কর্পোরেট নেটওয়ার্কিং সেক্রেটারি- আয়েশা আক্তার ইতি, ডেপুটি ভলান্টিয়ার ম্যানেজমেন্ট সেক্রেটারি- আল মাহমুদ, পাবলিকেশন সেক্রেটারি- মো. সজীব চৌধুরী, আইটি সেক্রেটারি- ফেরদৌস আল হাসান, স্পোর্টস সেক্রেটারি- মো. আশিকুর রহমান, প্রেস সেক্রেটারি- আনিকা তাবাসসুম, কালচারাল সেক্রেটারি- আইরিন আক্তার আঁখি৷
এছাড়া কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন- মমিনুর রহমান, মনজু মিয়া ও মো. মমিনুর ইসলাম।
সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি আবদুল গাফফার বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ব্যতীত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ ও টেকসই উন্নয়ন সম্ভব নয়। অন্তর্ভুক্তিমূলক বিশ্ববিদ্যালয় গঠনে পিডিএফের অগ্রযাত্রা সামনে অব্যাহত থাকবে৷
উল্লেখ্য, ২০০৮ সালে জাবিতে “পিডিএফ” প্রতিষ্ঠার পর থেকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বর্তমানে পিডিএফ বাংলাদেশের ৪ টি বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে কাজ করছে।
Leave a Reply