1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 7:33 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

জাবিতে ‘স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২২’ এ চ্যাম্পিয়ন বীরশ্রেষ্ঠ মতিউর রহমান

  • আপডেট টাইম : Saturday, April 2, 2022
  • 438

বাংলা ফটো নিউজ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল ৪৫ ব্যাচের আয়োজনে অনুষ্ঠিত ‘স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২২’ এর ফাইনালে বীরশ্রেষ্ঠ রুহুল আমীন কে ২৪ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান একাদশ।

শুক্রবার (১ এপ্রিল) রাত ১০ টায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন হল প্রাধ্যক্ষ ড. আব্দুল্লাহ হেল কাফি।

 

খেলার শুরুতে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান একাদশ। নির্ধারিত ১২ ওভারে ৭ উইকেট হারিয়ে ৮০ রান করেন তারা। ৮১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১২ ওভারে ৫৬ রান করতে সক্ষম হয় বীরশ্রেষ্ঠ রুহুল আমীন দল।

 

ফাইনাল ম্যাচের ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বীরশ্রেষ্ঠ রুহুল আমীন দলের খেলোয়াড় সিয়াম (৪৮ ব্যাচ)।

 

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন হল প্রাধ্যক্ষ ড. অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফি। এসময় আরও উপস্থিত ছিলেন হল ছাত্রলীগ নেতা মো. আররাফি চৌধুরী, মো. আকাশ (৪৪), আয়োজক কমিটির অন্যতম সদস্য মো. সোহাগ হোসেন, মো. আরিফুল আলম, মো. নাসিম খান (৪৬) সহ আরও অনেকে।

 

এসময় ড. অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফি বলেন, ‘বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হতো না। আর বাংলাদেশ না হলে আজকের এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতো না। আমাদেরকে বঙ্গবন্ধু দিয়ে গেছে রাজনৈতিক স্বাধীনতা আর শেখ হাসিনা দিয়ে গেছে অর্থনৈতিক মুক্তি। আজকে ইউক্রেনের যে অবস্থা মুক্তিযুদ্ধের সময় আমাদের আরো করুণ অবস্থা ছিল। যুদ্ধের সময় দেশে যেরকম গাড়ির সংখ্যা ছিল জাহাঙ্গীরনগরে বর্তমানে আরো বেশি। আজকে আইটির উন্নতির ফলে দেশে দুর্নীতি কমেছে। বড় বড় প্রকল্প গুলো বাস্তবায়ন করা সহজ হচ্ছে। খেলাধুলা শরীর স্বাস্থ্য ঠিক রাখে। স্বাস্থ্য ঠিক না থকালে পড়াশোনা হয় না। আমি চাই তোমরা মাদক থেকে দূরে থাকো। খেলাধুলায় সম্পৃক্ত থাকো।

 

উল্লেখ্য, স্বাধীনতার মাসে জাতির বীরশ্রেষ্ঠ সন্তানদের স্মরণে গত ২৩ মার্চ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান একাদশ বনাম বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর একাদশের খেলার মধ্য দিয়ে যাত্রা শুরু হয় স্বাধীনতা কাপ-২০২২ ক্রিকেট টুর্নামেন্ট। এবং ১২ ওভারের এই খেলায় ৪ টি দল অংশগ্রহণ করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews