1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 8, 2026, 3:54 pm
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

মাসব্যাপী কুরআন শিক্ষার আয়োজন করলো জাবি ছাত্রলীগ

  • আপডেট টাইম : Monday, April 4, 2022
  • 653

বাংলা ফটো নিউজ : পবিত্র রমজান উপলক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কুরআন শিক্ষার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হল ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার (৪ এপ্রিল) যোহর নামাজের পরে বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলের মসজিদে এ কর্মসূচী শুরু করা হয়।

 

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেলের তত্ত্বাবধানে এ কর্মসূচীর আয়োজন করা হয় বলে জানান সংশ্লিষ্টরা। কুরআন শিক্ষার প্রথম দিনে হলটির প্রায় ২৫ জন শিক্ষার্থী কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় ছাত্রলীগের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়।

 

এ বিষয়ে মওলানা ভাসানী হল ছাত্রলীগ কর্মী রাকিবুল ইসলাম সজিব বলেন, ভাসানী হল ছাত্রলীগের পক্ষ থেকে কুরআন শিক্ষার প্রয়াস নেয়া হয়েছে। ভাসানী হল ছাত্রলীগকে ধন্যবাদ জানাই এ ধরনের উদ্যোগ নেয়ার জন্য। শিক্ষার্থীরা রমজানের পবিত্রতা রক্ষার পাশাপাশি কুরআন পাঠ করা শিখতে সক্ষম হবে বলে আশা করি।

 

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষ্যে শিক্ষার্থীদের কুরআন শিক্ষাদানে ভাসানী হল ছাত্রলীগ উদ্যোগ নিয়েছে। শিক্ষার্থীরা যাতে শুদ্ধভাবে কোরআন পড়তে পারে তাই আমাদের কাম্য। সুস্থ জ্ঞান চর্চায় ছাত্রলীগ কাজ করে যাবে। ধর্মের সু-শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে থাকলে ধর্মীয় সম্প্রতির ভিত্তিতে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে এ প্রজন্ম ভূমিকা রাখবে বলে আশা করি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews