1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 8, 2026, 3:51 pm
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

জাবিতে খাবারের মান নিয়ন্ত্রণে মীর মশাররফ হল ছাত্রলীগের বিশেষ অভিযান

  • আপডেট টাইম : Wednesday, April 6, 2022
  • 475

বাংলা ফটো নিউজ : পবিত্র রমজান মাস উপলক্ষ্যে খাবারের মান ও মূল্যমান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মীর মশাররফ হোসেন হল ছাত্রলীগ।

 

মঙ্গলবার (৫ এপ্রিল) বিকাল সাড়ে চারটায় এ অভিযান পরিচালিত হয়। এসময় নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের ডেইরী গেইট সংলগ্ন খাবার দোকান ও মীর মশাররফ হোসেন হলের ক্যান্টিনের খাবারের মান তদারকি করেন।

 

ছাত্রলীগ কর্মী ৪৩ ব্যাচের শিক্ষার্থী বিপ্লব হোসাইন বলেন, পবিত্র রমজানে কিছু অসাধু ব্যবসায়ী খাবারের দাম বাড়িয়ে দেয়।অপরদিকে খাবারের মান নিম্নগামী হয়ে পড়ে৷ তাই খাবারের মান নিয়ন্ত্রণে হল ছাত্রলীগের পক্ষ থেকে আমরা অভিযান পরিচালনা করছি৷ পোড়া তেলে ইফতার বানানো, একই খাবার যেন দ্বিতীয়বার পরিবেশন না করা হয় সেজন্য আমরা দোকান মালিকদের সচেতন করেছি৷ ছাত্রদের অধিকার রক্ষায় আমাদের এ অভিযান চলমান থাকবে।

 

৪৩ ব্যাচের শিক্ষার্থী প্রীতম আরিফ বলেন, এবার রমজান মাসেও বিশ্ববিদ্যালয় খোলা থাকায় ছাত্ররা সেহরি-ইফতারে গুণগত মানসম্পন্ন খাবার পাচ্ছে কিনা সে বিষয়ে আমরা সচেষ্ট আছি৷ এ মাসে কোন শিক্ষার্থী যেন অস্বাস্থ্যকর খাবার খেয়ে অসুস্থ হয়ে না পড়ে সেজন্যে আমাদের এ অভিযান। ক্যাম্পাসের ছাত্রদের স্বার্থ রক্ষায় যেকোন প্রয়োজনে বাংলাদেশ ছাত্রলীগ সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে।

 

৪৪ ব্যাচের শিক্ষার্থী আরিফুল ইসলাম টিটু বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সবসময় ছাত্রদের অধিকার রক্ষায় অগ্রগামী। রমজান মাসে যেন ছাত্ররা ভোগান্তির শিকার না হয় তাই আমাদের এ বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। দোকানে খাবারের দাম নিয়ন্ত্রণে আমরা মালিকদের সতর্ক করেছি৷ ছাত্ররা যেন ন্যায্যমূল্যে সেহরি ও ইফতারে গুণগত মানসম্পন্ন খাবার পায় সে ব্যাপারে আমরা সতর্ক দৃষ্টি রাখছি।

 

এসময় অন্যান্যদের মধ্যে দেলোয়ার হোসাইন (৪৪ ব্যাচ), শামিন ইয়াসির শাফিন (৪৪ ব্যাচ), নূর আমিন আকন্দ (৪৪ ব্যাচ), লেলিন মাহবুব (৪৪ ব্যাচ), আবুল কালাম আজাদ (৪৪ ব্যাচ), মুবতাসিম ফুয়াদ রুহিন (৪৪ ব্যাচ), হাসান মাহমুদ ফরিদ (৪৪ ব্যাচ), মওদুদ আহমদ মিরাজ (৪৫ ব্যাচ), শাহাবুদ্দিন তালুকদার (৪৫ ব্যাচ), মুস্তাফিজুর রহমান (৪৫ ব্যাচ) সহ ছাত্রলীগের হল শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews