1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 7:28 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

জাপানি ফুলে নতুন রূপে সেজেছে জাবি ক্যাম্পাস

  • আপডেট টাইম : Friday, April 8, 2022
  • 487

বাংলা ফটো নিউজ : জাপানের জাতীয় ফুল ক্যাসিয়া রেনিজেরার সৌন্দর্যে নতুন রূপে সেজেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। প্রতিবছরের মতো এবারও মন মাতানো মনোমুগ্ধকর থোকা থোকা ক্যাসিয়া ফুলে ক্যাম্পাসের প্রকৃতি পেয়েছে নতুন রূপ নতুন প্রাণ।

 

প্রতিবছর ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এবং মার্চ-এপ্রিল মাসে ক্যাসিয়া গাছে ফুল ফোটে। বৈচিত্র্যময় এ ক্যাসিয়া রেনিজেরার পাতাশূন্য গাছে বিভিন্ন রঙের ফুল যেন মন কাড়ে পর্যটকদের।

 

ক্যাসিয়া রেনিজেরা আমাদের কাছে তুলনামূলকভাবে কম পরিচিত। বর্ষা ছাড়া মোটামুটি বছরের বেশির ভাগ সময়ই বৃক্ষটি পত্রহীন অবস্থায় থাকে। এরপর ক্রমে নতুন পাতা গজায় আর গোলাপি ফুলগুলো সাদা হতে থাকে। ক্যাসিয়া ফুলের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ক্যাম্পাসের আশেপাশের প্রকৃতিপ্রেমীরা ভিড় জমাচ্ছেন।

 

২০০২ সালে অধ্যাপক এ আর খান ক্যাসিয়ার বীজ থেকে চারা তৈরি করে তা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি স্থানে রোপণ করেন। এর কয়েক বছর পর সেসব গাছে ফুল ফোটে। বিগত এক দশক ধরে ক্যাম্পাসে বছরের এই সময়টিতে মুগ্ধতা ছড়াচ্ছে গোলাপি রাঙা এ ফুল। বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের দক্ষিণ-পূর্ব কোণে ও জহির রায়হান মিলনায়তনের সামনে এ ফুল দেখা যায়।

 

ক্যাসিয়া রেনিজেরা গাছ ১৫ থেকে ২০ ফুট পর্যন্ত উঁচু হয়। তবে গাছে ফুল ফুটলে এর সৌন্দর্য বিশাল আকার ধারণ করে। উজ্জ্বল সবুজ পাতার ক্যাসিয়া রেনিজেরা মূলত শুষ্ক অঞ্চলের গাছ। সৌন্দর্যবর্ধক ও পথতরু হিসেবে এর সুখ্যাতি রয়েছে।

 

অপরূপ এই জাপানি ফুল জাহাঙ্গীরনগরের প্রকৃতিকে করে তুলেছে অপরূপ। অনিন্দ্যসুন্দর এই ফুল বেশ কয়েক বছর ধরেই দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়টির সৌন্দর্যের মাত্রায় নতুন পালক যোগ করে আসছে।

 

প্রতিবছরই এ সময়টাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরাসহ দর্শনার্থীরা এর সৌন্দর্য অবলোকনে ভিড় জমাতো। যার ব্যতিক্রম হয়নি এবারও। করোনার কারণে গত দু’বছর ক্যাসিয়ার সৌন্দর্য অবলোকন থেকে বঞ্চিত ছিল ক্যাম্পাসবাসী। সবাই এ বছর সেই আক্ষেপ ঘুচিয়ে নিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews