বাংলা ফটো নিউজ : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নরসিংদী জেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান (এমপি)।
নরসিংদী জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি রুবেল নিরবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম-সচিব মো. আবুল ফজল মীর, নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি আলহাজ্ব সামসুল ইসলাম মোল্লা প্রমুখ।
সঞ্চালনায় ছিলেন নরসিংদী জেলা ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল। এসময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টাবৃন্দদের মধ্যে তোফায়েল আহমেদ, অনন্য মাহবুব, ফরিদুজ্জামান, নাঈম তানভীর ও মোহাম্মদ আলীসহ নৃবিজ্ঞান বিভাগ এবং রসায়ন বিভাগের শিক্ষার্থীরা।
Leave a Reply