1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
June 6, 2026, 6:12 am
শিরোনামঃ
সাভারে সবজি কিনতে গিয়ে হেনস্তার শিকার নায়লা নাঈম সাভারে প্রভাবশালীদের দখলে ঐতিহ্যবাহী কর্ণপাড়া খাল, নীরব প্রশাসন সাভারে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩ সাভার পৌরসভা অনুমোদিত একমাত্র গরু-ছাগলের হাট উদ্বোধন আশুলিয়ায় দুই ভাইকে গুলি করে পালাল দুর্বৃত্তরা সাভার দলিল লেখক কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি আকতার সম্পাদক মজিবুর সাভারে চামড়া শিল্পনগরীর শোধনাগারের ঈদের চাপ সামলানোর সক্ষমতা নেই সাভার-আশুলিয়ায় গ্যাস থাকবে না ১৮ ঘণ্টা জাবিতে ধর্ষণচেষ্টার ঘটনায় প্রক্টরের পদত্যাগ দাবি ঘিরে বিভক্তি সাভারে ২০০ কোটি টাকা মূল্যের সরকারি জমি দখলের অভিযোগে মামলা, পৌর কর্মকর্তাকে শোকজ

বাংলাদেশের সিদ্ধান্তের মালিকানা দেশের জনগণ ও সরকারের : এলজিআরডি মন্ত্রী

  • আপডেট টাইম : Saturday, September 30, 2023
  • 465

বাংলা ফটো নিউজ : বাংলাদেশের সিদ্ধান্তের মালিকানা দেশের জনগণ ও সরকারের বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম।

শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে সাভার গলফ ক্লাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছায়া জাতিসংঘ সংস্থার আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ বাংলাদেশের জনগণ বাংলাদেশের শক্তি অতএব কে কি বলেছে এটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ নয়।

এছাড়াও মন্ত্রী দেশের ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জানিয়ে বলেন, ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ডেঙ্গু মশার জন্ম হয় জমে থাকা পানিতে। এজন্য বাড়িঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে তাহলে ডেঙ্গু নিয়ন্ত্রণে থাকবে বলেও বলেন তিনি।

অনুষ্ঠানে সারা দেশের ৪৫০ জন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

এসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. আবদুল্লাহ হেল কাফীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews