1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 24, 2026, 1:24 pm
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

৮ দাবিতে জাবি ছাত্রলীগের স্মারকলিপি

  • আপডেট টাইম : Thursday, February 24, 2022
  • 560

বাংলা ফটো নিউজ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অপেক্ষমান পরীক্ষা দ্রুত নেওয়া এবং সেশনজট কমানোসহ ৮ দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে ছাত্রলীগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ উপাচার্যের পক্ষে এ স্মারকলিপি গ্রহণ করেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের অ্যাম্বুলেন্স সংকট দূর করা, প্রধান ফটক ও জয়বাংলা ফটকে সাইকেল স্ট্যান্ড স্থাপন, টারজান পয়েন্ট সংলগ্ন রাস্তায় পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করা, সিঅ্যান্ডবি থেকে বিশমাইল পর্যন্ত পর্যাপ্ত লাইট ও সিসি টিভির ব্যবস্থা করা, পর্যাপ্ত ডাস্টবিন ও ময়লা অপসারণের ব্যবস্থা করা, মশা নিধনের ব্যবস্থা করা এবং বিশ্ববিদ্যালয়ে রিক্সার সংখ্যা বাড়ানোর দাবি জানান শিক্ষার্থীরা।

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, ছাত্রলীগ সবসময়ই শিক্ষার্থীদের কথা ভেবে বিভিন্ন দাবি তোলে। আমরা ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তারা যে যে সমস্যার সম্মুখীন হচ্ছে সেগুলো সমাধানের জন্য দাবিগুলো তুলেছি। আশা করি এ দাবিগুলোর বাস্তবায়ন হবে।

 

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন, বিশ্ববিদ্যালয়ে যেসব বিভাগে পরীক্ষা আটকে আছে আমরা দাবি জানাই দ্রুততার সঙ্গে পরীক্ষা নেওয়ার। বিশ্ববিদ্যালয়ের সেশনজট কমাতে প্রশাসনকে উদ্যোগী হওয়ার আহ্বান জানাই।

 

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রহিমা কানিজ বলেন, স্মারকলিপি দ্রুত উপাচার্যের কাছে পাঠানো হবে। তারপর তিনিই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews