1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 24, 2026, 1:24 pm
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

জাবি উপাচার্যের রুটিন দায়িত্ব পেলেন অধ্যাপক নুরুল আলম

  • আপডেট টাইম : Tuesday, March 1, 2022
  • 853

বাংলা ফটো নিউজ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে রুটিন দায়িত্বে অধ্যাপক ড. মো. নুরুল আলমকে নিযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১ মার্চ) শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

 

অফিস আদেশে বলা হয়, ‘ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরবর্তী ভাইস চ্যান্সেলর নিযুক্ত না হওয়া পর্যন্ত প্রশাসনিক প্রয়োজনে অন্তর্বতীকালীন ব্যবস্থা হিসেবে উক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. নুরুল আলম কে নিজ দায়িত্বের অতিরিক্ত ভাইস চ্যান্সেলরের দৈনন্দিন রুটিন দায়িত্ব প্রদান করা হলো।

 

এ বিষয়ে অভিব্যক্তি প্রকাশ করে অধ্যাপক ড. নুরুল আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের সকলকে নিয়ে কাজ করে যাব। পাশাপাশি বিশ্ববিদ্যালয় পরিচালনায় প্রশাসনকে সকল কাজে সহযোগিতা করব।

 

উল্লেখ, অধ্যাপক ড. মো. নুরুল আলম পদার্থবিজ্ঞান বিভাগের একজন অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews