1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 7, 2026, 2:45 pm
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

জাবিতে ৯ মার্চ থেকে প্রথমবর্ষের অনলাইন ক্লাস

  • আপডেট টাইম : Thursday, March 3, 2022
  • 470

বাংলা ফটো নিউজ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ক্লাস আগামী ৯ মার্চ থেকে অনলাইনে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব আবু হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, ৯ মার্চ ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস অনলাইনে শুরু হবে। পাশাপাশি নবীন শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ইমেইল খোলার ব্যাপারেও নির্দেশনা দেওয়া হয়েছে।

আবু হাসান আরও বলেন, নবীন শিক্ষার্থীরা আগামী ৮ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের junive.edu লিঙ্কে গিয়ে প্রাতিষ্ঠানিক ইমেইলের আবেদন করতে পারবে। সেখানে সব ধরনের নির্দেশনার কথা উল্লেখ করা হয়েছে।

 

অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ ও ক্লাস ব্যবস্থাপনা কীভাবে চলবে এ বিষয়ে জানতে চাইলে ডেপুটি রেজিস্ট্রার আবু হাসান বলেন, সংশ্লিষ্ট বিভাগের কাছে নবীন শিক্ষার্থীদের তথ্য দেওয়া হবে। আপাতত সংশ্লিষ্ট বিভাগ তাদের মতো করে বিষয়টি পরিচালনা করবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews