বাংলা ফটো নিউজ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নাট্য সংগঠন জাহাঙ্গীরনগর থিয়েটারের (অডিটোরিয়াম) কার্যকরী কমিটি -২০২২ ঘোষণা করা হয়েছে। রোববার (১৩ মার্চ), এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে সাধারণ সম্পাদক হিসেবে দর্শন বিভাগের শিক্ষার্থী হুমায়ুন ইবনে জামান (৪৬) এবং অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ফাতেমা নাজনীন শায়লাকে (৪৬) সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক- ফাতেমা নাজনীন শায়লা (৪৬), অর্থ সম্পাদক ঐশিক সামি আহমেদ (৪৭), দপ্তর সম্পাদক সুমাইয়া জাহান (৪৭), প্রচার সম্পাদক চন্দন সমদ্দার সোম (৪৭), প্রযোজনা সম্পাদক উৎপল মন্ডল (৪৭), প্রকাশনা সম্পাদক রায়হান বাবু বর্ষণ (৪৭), পাঠাগার সম্পাদক মুক্তারুল ইসলাম অর্ক (৪৭)।
কমিটিতে কার্যকরী সদস্যদের মধ্যে রয়েছেন, ফারিহা মাহিন আলম রিয়ানা (৪৭), জায়েদ হোসেন আলিফ (৪৮), হাসিব আদনান (৪৮), এম এস কে শিমুল (৪৮), কাজী সাদিয়া আক্তার বিথী (৪৮ব্যাচ)।
এছাড়া, কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সৈয়দ মোহম্মদ কামরুল আহসান, এবং প্রধান উপদেষ্টা হিসেবে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. কামরুজ্জামান মনির ও উপদেষ্টা হিসেবে ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক আনিছা পারভীন জলি।
Leave a Reply